Thursday, October 1, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

করোনার বাড়বাড়ন্ত, রবিবার থেকে রাজ্যে ১৫ দিন পূর্ণাঙ্গ লকডাউন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ লকডাউনের পথে হাঁটল রাজ্য সরকার। আগামিকাল রবিবার থেকে ১৫ দিনের জন্য লকডাউন জারি করা হয়েছে। লকডাউনে সরকারি অফিস ও বেসরকারি অফিসের পাশাপাশি স্কুল-কলেজ সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পাশাপাশি বন্ধ থাকছে গণ পরিবহণ পরিষেবাও। শনিবার দুপুরে নবান্নে জরুরি সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে মারণ ভাইরাসের বেলাগাম সংক্রমণ রুখতে আজ দুপুরেই যে রাজ্যে লকডাউন ঘোষণা করা হবে, তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। এদিন দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব বলেন, ‘রাজ্যে করোনার সংক্রমণ রুখতে এবং সাধারণ মানুষের জীবন বাঁচাতে বেশ কিছু কড়া বিধি নিষেধ আরোপ করা হচ্ছে।

তাই আগামিকাল রবিবার থেকেই বেশ কিছু কড়া পদক্ষেপ করতে হচ্ছে। আগামিকাল থেকে এক পক্ষকাল অর্থা‍ত্‍ ১৫ দিন সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি অফিস সম্পূর্ণ বন্ধ থাকবে। লোকাল ট্রেন আগেই বন্ধ করা হয়েছিল। কাল থেকে মেট্রো রেল, বাস ও ফেরি চলাচল বন্ধ থাকবে। সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত বাজার খোলা থাকবে। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত। ব্যাঙ্কিং পরিষেবা চলবে সকাল দশটা থেকে দুটো পর্যন্ত।’ আগামী ১৫ দিন রাজ্যে ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে সংবাদমাধ্যম, স্বাস্থ্য পরিষেবা সহ অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবাকে ছাড় দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যসচিব। সেই সঙ্গে বিয়ে বাড়িতে সর্বাধিক ৫০ জন এবং স‍ত্‍কারের জন্য সর্বাধিক ২০ জনের জমায়েতের ছাড় দেওয়া হচ্ছে। অকারণে যাতে সাধারণ মানুষ রাস্তায় ঘোরাঘুরি না করেন, তার জন্য জরুরি প্রয়োজন ছাড়া রাত নয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত চলাচলের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে তিনিউ জানিয়েছেন। মারণ ভাইরাস রুখতে রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করা হচ্ছে, তা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মহামারী আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছেন মুখ্যসচিব।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop StudioPress Elegance Pro Genesis WordPress Theme StudioPress eleven40 Pro Genesis WordPress Theme StudioPress Enterprise Pro Genesis WordPress Theme StudioPress Essence Pro Genesis WordPress Theme StudioPress Executive Pro Genesis WordPress Theme StudioPress Foodie Pro Genesis WordPress Theme StudioPress Hello Pro Genesis WordPress Theme StudioPress Infinity Pro Genesis WordPress Theme StudioPress Kickstart Pro Genesis WordPress Theme StudioPress Lifestyle Pro Genesis WordPress Theme