Thursday, October 1, 2026
Latest Newsদেশফিচার নিউজ

সন্ত্রাস যোগে গ্রেফতার বিজেপি নেতা, অর্ণব গোস্বামীকে বিঁধলেন কাঠুয়া কাণ্ডের সেই আইনজীবী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সঙ্গে গভীর সম্পর্ক রাখার অভিযোগে জম্মু কাশ্মীরের এক প্রাক্তন বিজেপি নেতাকে গ্রেফতার করেছে এনআইএ। জঙ্গিদের অস্ত্র সাপ্লাই করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ২০১৪ সালে শোপিয়ানের ওয়াচি থেকে বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচন লড়েছিলেন তিনি। শুধু তাই নয়, সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি সভায় একই মঞ্চে উপস্থিত ছিলেন তিনি।

জানুয়ারি মাসে হিজবুলের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে ধৃত পুলিশ অফিসার দাভিন্দর সিংকে জিজ্ঞাসাবাদ করেই তারিক আহমেদ মীর নামের ওই নেতাকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনার পরই নিজেদের দায় ঝেড়ে ফেলতে মাঠে নেমেছে বিজেপি। ২০১৮ সালে তারিক আহমেদ মীরকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলেও দাবি জানিয়েছেন জম্মু কাশ্মীর বিজেপি মুখপাত্র আলতাফ ঠাকুর।

এদিকে এঘটনার প্রসঙ্গ টেনে অর্ণব গোস্বামীর উদ্দেশ্যে তীব্র কটাক্ষ বাণ ছুঁড়ে দিয়েছেন কাঠুয়া কাণ্ডের সেই আইনজীবী দীপিকা সিংহ রাজাওয়াত। তিনি একটি ট্যুইট করে বিজেপি নেতার সন্ত্রাসীদের সঙ্গে যোগ থাকার কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি অর্ণব গোস্বামীকে খোঁচা দিয়ে লেখেন, এইবার অর্ণব গোস্বামী সোনিয়া গান্ধীর থেকে এব্যাপারে উত্তর চাইবেন। তাঁর এই ট্যুইট সোশ্যাল সাইটে ভভাইরাল হয়ে গিয়েছে।

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Canvas: Show any content in a fullscreen slide Capie – Minimal Creative WooCommerce WordPress Theme Capital Multi Purpose Business WordPress Theme Capitol – Creative Multi-Purpose WordPress Theme Capri – A Hot Multi-Purpose Theme Captcha Plus WordPress Plugin Captiva – Responsive WordPress WooCommerce Theme Captura – Photography Portfolio WordPress Theme Capuay - Hotel & Resort Elementor Template Kit Car Dealer – Automotive Responsive WordPress Theme