Sunday, August 16, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

“দিদি পুরনো কর্মীদের কথা দিয়ে কথা রাখেননি” মমতার জনসভাতে বিক্ষোভ তৃণমূল কর্মীদেরই

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: “দিদি পুরনো কর্মীদের কথা দিয়ে কথা রাখেননি কেনো, জবাব চাই” মমতার জনসভাতেই বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরাই। এদিন মেদিনীপুর কলেজ মাঠে সভা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু জনসভা শুরুর আগেই দেখা গেল এই বিপত্তি। মুখ্যমন্ত্রীর এই জনসমাবেশের মধ্যেই পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখান শাসক দলেরই একদল সমর্থকেরা।

এই পোস্টার নিয়ে যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা অন্য কেউ নয়, কেশপুর ব্লক থেকে আগত শাসক দলেরই একদল পুরোনো কর্মীরা । তাঁরা বেশ কিছুক্ষণ পোস্টার নিয়ে স্লোগান দিতে থাকে, “দিদি পুরনো কর্মীদের কথা দিয়ে কথা রাখেন নি কেনো, জবাব চাই,জবাব দিন” এহেন ঘটনায় রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে যায় জেলার শীর্ষস্থানীয় নেতারা,কারণ সেই সময় সভা প্রায় শুরুর মুখেই এবং আর হয়তো কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী সভাস্থলে উঠবেন তাই তড়িঘড়ি ব্যাপারটি প্রশাসনকে সামাল দিতে বলা হয় জেলা নেতৃত্ব সূত্রে। কপালে ঘাম ছুটে প্রশাসনের কর্তাব্যক্তিরা তৎক্ষণাৎ সভাস্থানের সেই কর্মীদের কাছে ছুটে যান এবং বিক্ষোভকারীদের বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।

কিন্তু মুখ্যমন্ত্রীর জনসভাতেই আবার নিজেদেরই দলীয় কর্মীদের মধ্যে এই ধরনের বিক্ষোভে বিশেষকরে একটা প্রশ্ন চিহ্ন ভাবাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের। যদিও এই বিষয়ে শাসকশ্রেণীর কোনো নেতাকর্মীদের মন্তব্য পাওয়া যায়নি।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Swift Performance AI SwimAcademy – Swimming School & Course Booking WordPress Theme Swimi – Swimwear WooCommerce WordPress Theme Swingster – Elementor Music WordPress Theme Swiper Slider Widget for Elementor Swipy – Creative Agency WordPress Theme Switch – Payment App Elementor Template Kit Syantik - Beauty Product Elementor Template Kit Sycho – Psychology and Counseling WordPress Theme Synauw Online Course Education Elementor Template Kit