Monday, August 17, 2026
Latest Newsদেশফিচার নিউজ

ফের বড় জয় পেলেন ডাঃ কাফিল খান! যোগী সরকারের আবেদন খারিজ করল সুপ্রিমকোর্ট

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সুপ্রিমকোর্টে বড় জয় পেলেন ডাঃ কাফিল খান। কাফিল খানকে এনএসএ–তে আটক করতে চেয়ে করা উত্তরপ্রদেশ সরকারের আবেদন বৃহস্পতিবার নাকচ করে দিয়েছে শীর্ষ আদালত। সিএএ নিয়ে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগে এনএসএ–তে কাফিল খানের বিরুদ্ধে কড়া চার্জের আবেদন জানিয়ে পিটিশন দাখিল করেছিল যোগী সরকার।

মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘‌ফৌজদারি মামলার সিদ্ধান্ত সেগুলির বিষয়ের উপর নেওয়া হয়। প্রিভেনটিভ ডিটেনশন অর্ডার অন্য মামলায় ব্যবহার করা যায় না। হাইকোর্ট এটার ঠিক রায় দিয়েছিল। আমরা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপের কোনও কারণ দেখছি না। কিন্তু এর প্রভাব ফৌজদারি মামলায় পড়বে না।’‌

সিএএ–র বিরোধিতায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে কাফিল খানের বিরুদ্ধে। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে এনএসএ–তে চার্জ গঠন করে মুম্বই থেকে কাফিল খানকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। সেই মামলায় গত ১ সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্ট কাফিল খানের আটককে অবৈধ বলে রায় দিয়ে তাঁকে মুক্ত করতে বলেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে গিয়েছিল উত্তরপ্রদেশ সরকার।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop eShop Web – Multi Vendor eCommerce Marketplace / CMS Eskimo – Minimal Personal WordPress Blog Theme ESPRESSO – Magazine / Newspaper WordPress Theme Esreb – Car & Motorcycle Wash Elementor Template Kit Esse – Life Coach & Consulting Elementor Template Kit Essein – Beauty Spa Elementor Template Kit Essence – Life Coach & Speaker Elementor Template Kit Essence – WordPress Blog Theme Essential Addons Bundle for Elementor Page Builder Essential Addons for Elementor Pro