দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হরিয়ানার রাজনীতি এখন উত্তাল। যে জেজেপি এতদিন বিজেপির ঘোর বিরোধী ছিল, সেই জেজেপিকে নিয়েই জোট সরকার গড়তে চলেছে বিজেপি। যে জেজেপি প্রধান দুষ্মন্ত চৌটালা ভোটের আগে পর্যন্ত প্রধানমন্ত্রী মোদীর কট্টর সমালোচনক ছিলেন, সেই দুষ্মন্তকেই উপ মুখ্যমন্ত্রী করছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় দুষ্মন্ত-র একটি পুরাতন ভিডিও ভাইরাল হওয়ায় বিপাকে পড়েছে জোট শিবির।

আজই হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন বিজেপির মনোহরলাল খট্টর। তাঁর সঙ্গেই উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন জোট সরকারের শরিক জেজেপি প্রধান দুষ্মন্ত চৌটালা। এতকিছু জগাখিচুড়ির মাঝে শনিবার তিহাড় জেল থেকে ছুটি পেলেন দুষ্মন্ত চৌটালার বাবা অজয় চৌটালা। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হওয়ার পরে তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি। তাঁর দুই সপ্তাহের ছুটি মঞ্জুর করেছে জেল কতৃপক্ষ।

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন



















