Tuesday, March 3, 2026
Latest Newsদেশফিচার নিউজ

অভিনব প্রতিবাদ, কৃষক আন্দোলনকে সমর্থন জানাতে ট্রাক্টরে চেপে বিয়ে করতে গেলেন হরিয়ানার ইঞ্জিনিয়ার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মোদী সরকারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানাল হরিয়ানার ইঞ্জিনিয়ার সুমিত। কৃষক আন্দোলনকে সমর্থন করে সুমিত নামে এক বর তাঁর ট্রাক্টরে কৃষকদের ঝাণ্ডা লাগিয়ে বিয়ে করতে পৌঁছলেন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার কার্নালে।

এই বিয়েকে অভিনব বলেই মনে করছেন অনেকে। কারণ, বর কোনও দামী সাজানো গাড়িতে নয়, বিয়ে করতে এলেন কৃষকদের প্রধান যান ট্রাক্টরে চড়ে। বর বাড়ি থেকে বেরোনোর সময় মহিলারা মঙ্গলগীত তো গাইলেনই, সেইসঙ্গে কৃষক ঐক্যের স্লোগানও দিলেন।

সুমিত বলেছেন, তিনি নিজে ইঞ্জিনিয়ার হলেও তাঁর পরিবার কৃষক।সুমিতের এই পদক্ষেপে গর্বিত তাঁর বাবা-মা ও মামা সহ পরিবারের লোকজন।

 

 

 

Leave a Reply

error: Content is protected !!