Monday, September 28, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

মিল্লি আল আমিন গার্লস কলেজের আন্দোলনকারীদের পাশে জামাআত, রাজ্যপালের সাথে সাক্ষাৎ প্রতিনিধিদলের

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা: মিল্লি আল আমিন গার্লস কলেজের বিভিন্ন সমস্যাকে সামনে রেখে শিক্ষার্থীরা আন্দোলন করছে। মাইনোরিটি স্ট্যাটাস, নতুন ভর্তি প্রক্রিয়া সহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা অবস্থান-বিক্ষোভ চালাচ্ছেন। বিভিন্ন টালবাহানার মাধ্যমে মিল্লি আল আমিন গার্লস কলেজের সাথে বিমাতৃসুলভ আচারণ করা হচ্ছে। সমস্যা নিরসন করার দাবি নিয়ে শিক্ষার্থীরা বেশ কিছুদিন যাবত আন্দোলন করছে। সরকারের কাছে সমস্যা নিরসনের জন্য দাবি পেশ করা হয়েছে। কিন্তু কোনো শুভ উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। এই প্রেক্ষিতে জামাআতে ইসলামী হিন্দের পক্ষ থেকে রাজ্য মজলিশে শুরা সদস্য আব্দুল আজিজ, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সাদাম মাসুম, রাজ্য অফিস সম্পাদক সাবির আলি, বিশিষ্ট সমাজসেবী কামরুদ্দিন মল্লিক প্রমুখ শুক্রবার শিক্ষার্থীদের ধর্না মঞ্চে উপস্থিত হোন।

মিল্লি আল আমিন গার্লস কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে জামাআতের নেতৃবৃন্দ সমস্যা সমাধানের জন্য কলেজ কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানান। ধর্না মঞ্চ থেকে মাননীয় রাজ্যপালের কাছে এক প্রতিনিধি দলের সাক্ষাৎ করে। কলেজের উদ্ভূত সমস্যার বিষয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সাক্ষাতে। সেইসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে সমস্যা নিরসনের জন্য রাজ্যপালের সদর্থক ভূমিকা ও হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে উপস্থিত ছিলেন, জামাআতের রাজ্য মজলিসে শুরার সদস্য জনাব আব্দুল আজিজ সাহেব, রাজ্য সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য জনাব শাদাব সাহেব, বিশিষ্ট সমাজসেবী কামরুদ্দিন মল্লিক সাহেব মিল্লি আল আমিন গার্লস কলেজের আন্দোলনকারী শিক্ষার্থী সাবা মুহাম্মদী প্রমুখ।

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Ninja Forms EmailOctopus Ninja Forms Emma Ninja Forms Excel Export Ninja Forms File Uploads Ninja Forms for AMP Ninja Forms FreshBooks Ninja Forms Front-End Posting Ninja Forms GetResponse Ninja Forms Google Spreadsheet Addon Ninja Forms Help Scout