Thursday, October 1, 2026
Latest Newsফিচার নিউজবিনোদন

অভিনয় জগতকে বিদায়, বাকি জীবনটা আল্লাহর ইবাদত-বন্দেগিতে কাটাতে চান অ্যানী খান

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মডেলিং, উপস্থাপনা ও অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন অ্যানী খান। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ২০২০ সালের ২০ মার্চ আনুষ্ঠানিকভাবে শোবিজ থেকে বিদায় নেন তিনি। এরপর থেকে ইসলামী নিয়মকানুন অনুযায়ী জীবনযাপন শুরু করেন। এখনও সেভাবেই চলছেন তিনি।

তবে গত মার্চ থেকে নতুন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেছেন। অনলাইনে পোশাক ব্যবসা শুরু করেছেন। ‘অ্যানীস কালেকশন’ নামের সেই প্রতিষ্ঠানে বোরকা ও সালোয়ার কামিজ বিক্রি করছেন অ্যানী। শুরু থেকেই ক্রেতাদের কাছে থেকে ভালো সাড়া পাচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে অ্যানী বলেন, ইবাদত ছাড়া আর কোনো কাজই করি না আমি। প্রচুর সময়ও আছে আমার হাতে। তাই অনেকটা খেয়ালের বসেই ব্যবসাটি শুরু করি। তবে শুরু থেকেই ক্রেতাদের কাছে থেকে ভালো সাড়া পাচ্ছি। ঈদের পর ব্যবসার পরিধি বিস্তৃত করব। তখন আইটেমও বৃদ্ধির পরিকল্পনা আছে। এ জন্য সবার সহযোগিতা চাই।

 

তিনি বলেন, অভিনয় জগতের সহকর্মীরা এখনও আমাকে নক করেন। অভিনয়ের প্রস্তাব দেন। কিন্তু আমি সেইসব কাজ আর করতে চাই না। আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি। বাকি জীবনটাও যেন ইবাদত-বন্দেগি করে কাটিয়ে দিতে পারি, সেই আশাবাদ রাখছি।

 

অভিনেত্রী বলেন, ‘চলমান করোনাকালে দেখছি, অনেকেরই সময় কাটছে না বা হতাশামূলক কথাবার্তা বলে যাচ্ছে। কিন্তু আমি নিজে কোনো সময়ই পাচ্ছি না। জীবনে সময় এতো স্বল্প অনুভব করছি যে, মনে হচ্ছে দিনরাত ৪৮ ঘণ্টা হলে ভালো হতো। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি, নফল নামাজ পড়ছি, কোরআন হাদিস পড়ছি। অনেক কিছু থেকে পিছিয়ে ছিলাম। সবকিছু আমাকে শিখতে হচ্ছে। এসব জানতে-শিখতে কখন যে সময় চলে যাচ্ছে, নিজেও বুঝতে পারছি না।

‘দু’মিনিট পরে আমি বাঁচবো কিনা জানি না। মৃত্যুর পরে অনন্ত কালের জন্য আমি কি সঞ্চয় করলাম? এ সবকিছু চিন্তা-ভাবনা মিলিয়ে আমি আর মিডিয়ার কাজে ফিরতে চাইছি না। এজন্য কেউ আমাকে ভণ্ড বলতে পারেন, খারাপ বলতে পারেন। তাতে আমার কিছু যায় আসে না। আমার রিয়ালাইজেশনগুলো কেমন, সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। ’

 

বিয়ে প্রসঙ্গে অ্যানি বলেন, ‘এই শহরে নিজেদের থাকার একটা জায়গা আছে। বেঁচে থাকলে আগামী বছর বিয়ে করে ফেলবো। একজন সাধারণ মেয়ে বিয়ের পর যেভাবে সংসার করে, আমিও তাই করতে চাই। আমার ব্যক্তিগত বিষয়গুলো আর সামনে আনছি না। ’

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Themify Ultra Premium WordPress Theme Themify WooCommerce Product Filter Themify WooCommerce Shopdock Themify Wumblr WordPress Theme Therapia – Psychologist & Hypnotherapy Elementor Templates Therapica – Mental Health & Psychologist Elementor Template Kit Theratio - Architecture & Interior Design Elementor WordPress Theme Therma – Spa and Wellness WordPress Theme Thermen – Beauty Spa & Wellness Center WordPress Theme TheSaaS – Responsive Bootstrap SaaS, Startup & WebApp Template