Saturday, October 3, 2026
Latest Newsদেশফিচার নিউজ

যোগীরাজ্যে ফের গুণ্ডামি! রাতভর ধর্ষণ নাবালিকাকে, সারা শরীর পোড়ানো হল সিগারেটের ছ্যাঁকায়

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাপুর, লখিমপুরের পরে এবার গোরক্ষপুর। ফের ধর্ষিতা হতে হল এক নাবালিকাকে। স্থানীয় ইটভাটার পাশ থেকে মেয়েটিকে যখন উদ্ধার করা হয় তার সারা শরীরে রক্তে মাখামাখি। চামড়া পুড়ে দগদগে ক্ষত হয়ে আছে। রক্ত জমে সারা শরীরে কালশিটের দাগ। নাবালিকাকে এমন অবস্থায় অচৈতন্য হয়ে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

পুলিশ অফিসার বিপুল শ্রীবাস্তব জানিয়েছেন, শনিবার ভোর পাঁচটা নাগাদ গ্রামের বাইরে একটি ইটভাটার কাছ থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। গোরক্ষপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে নাবালিকার। ডাক্তাররা জানিয়েছেন, মেয়েটির উপর নারকীয় নির্যাতন চালানো হয়েছে। মারধরের চিহ্নও রয়েছে। ধর্ষণের পরে সিগারেটের ছ্যাঁকা দিয়ে সারা শরীর পুড়িয়ে দেওয়া হয়েছে। দগদগে ঘা হয়ে গেছে চামড়ায়। মেয়েটির অবস্থা সঙ্কটজনক।

 

ঘটনা গোরক্ষপুরের। নির্যাতিতার পরিবার জানিয়েছে, গত শুক্রবার থেকেই নিখেোঁজ ছিল মেয়েটি। বাড়ির সামনের কল থেকে জল ভরতে গিয়েছিল। আর ফিরে আসেনি। সারা গ্রাম খুঁজেও মেয়ের সন্ধান না পেয়ে থানায় নিখোঁজ ডায়রি করে পরিবার। ধর্ষণের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Cooked – Catering & Restaurant Website Elementor Template Kit Cookie Info WP Cookmag – Recipe & Food Blog WordPress Theme Cooks – Restaurant WordPress Theme Cooksy – Kitchen Store, Appliances Shopify Theme Cool Timeline Pro Cool Timeline Pro – Horizontal & Vertical Timeline Plugin For WordPress Cooper Studio Elementor Template Kit Coppola – Movie and Film Production WordPress Theme Coprot – Factory & Industrial Elementor Template Kit