Tuesday, March 24, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

‘হিম্মত থাকলে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ান’, শুভেন্দুকে সরাসরি চ্যালেঞ্জ সৌগতর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সোমবার নন্দীগ্রামের সভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‌আমি যদি নন্দীগ্রাম থেকে দাঁড়াই, কেমন হয়‌?’‌‌ এরপরেই শুভেন্দু-গড়ে দাঁড়িয়ে সরাসরি ভোট-যুদ্ধের চ্যালেঞ্জ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান,‌ নন্দীগ্রামের প্রার্থী তিনিই। আর এই নিয়ে এবার সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল সাংসদ বললেন সৌগত রায় বললেন, হিম্মত থাকলে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ান।

শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সৌগত রায় বলেন, ‘নন্দীগ্রামে আমাদের এক বিধায়ক ছিল। তিনি নন্দীগ্রাম নিয়ে অনেক বক্তৃতা দিয়েছেন। এবারও উনি নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন তো?’

 

 

Leave a Reply

error: Content is protected !!