Saturday, October 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

কৃষক আন্দোলনের সমর্থনে ও ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে বিক্ষোভ, আটক বিধায়ক নওসাদ সিদ্দিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষক আন্দোলনের সমর্থনে ও ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। কলকাতার গান্ধীমূর্তির সামনে থেকে ভাঙড়ের বিধায়ককে আটক করে পুলিস। আইএসএফ-এর বেশ কয়েকজন কর্মী-সমর্থককেও আটক করা হয়েছে। আইএসএফ নেতার আটক নিয়েও প্রকাশ্যে বামদলগুলোর মতপার্থক্য।

জানা গিয়েছে, সহায়কমূল্য বৃদ্ধি, কৃষি ঋণ মুকুব-সহ একাধিক দাবিতে আজ দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলো। সেই একই আন্দোলনের আঁচ এসে পৌঁছয় কলকাতাতেও। এখানেও রাজভবনের সামনে বিক্ষোভ দেখায় একাধিক কৃষক সংগঠন। আলাদা ভাবে গান্ধীমূর্তির সামনে আন্দোলনে বসতে যান নওশাদ সিদ্দিকি। তবে, অনুমতি না থাকার কারণে ভাঙড়ের বিধায়ককে ধর্মতলাতেই আটক করে পুলিস। আটক আরও বেশ কয়েকজনকে। আটক করে সকলকে লালবাজারে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নওশাদ সিদ্দিকি। শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দিয়েছে পুলিস। মিথ্যা কারণে তাঁদের আটক করা হয়েছে বলে অভিযোগ করেন নওশাদ সিদ্দিকি।

 

নওশাদের আটক প্রসঙ্গে বাম দলগুলোর মধ্যে ভিন্ন মত। একদিকে কৃষক নেতা নেতা তুষার ঘোষ আটকের বিরোধিতায় সরব। অন্যদিকে পিডিএস নেতা সমীর পুতুতুণ্ডু বলেন, ‘আইএসএফ-এর কোনও কৃষক সংঘঠন নেই। আইন না মেনে গিয়েছিল কেন? ওদের কি কর্মসূচি? আমরা আমাদের সর্বভারতীয় কর্মসূচি নিয়েছি।’

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Comment System Plugin for WordPress & Ajax Comments – Comment Press CommunityJunction – BuddyPress Membership Theme Companion – Corporate Business WordPress Theme Composer – Responsive Multi-Purpose High-Performance WordPress Theme Composium | WP Bakery Page Builder Extensions Addon Conbix – Business Consulting WordPress Theme Conbiz – Consultancy & Business Elementor Template Kit Concept – Multi-Purpose WordPress Theme Concern – Multipurpose and Portfolio WordPress Theme Concrete – Construction Elementor Template Kit