Saturday, October 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ভাঙড়ের আইএসএফ নেতা সরিফুল মোল্লা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ভাঙড়ের আইএসএফ নেতা সরিফুল মোল্লা। ভাঙড় থানা ঘেরাও, থানার গাড়ি ভাঙচুর, ভোট পরবর্তী হিংসার ঘটনায় সরিফুল জড়িত ছিল বলে অভিযোগ। সোমবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে গত শনিবার আরও এক আইএসএফ নেতা মিন্টু শিকারিকে গ্রেফতার করে পুলিশ। সরিফুল ও মিন্টু, দু’জনেই আইএসএফ -র প্রথম সারির নেতা। একুশের নির্বাচনে নওশাদের জয়ের নেপথ্যে বিশেষ ভূমিকা ছিল ওই দুই নেতার।

আইএসএফ নেতৃত্বের দাবি, এই ঘটনার পিছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে। হারের প্রতিশোধ নিতে তৃণমূল পুলিশকে দিয়ে এই কাজ করিয়েছে বলে দাবি করেছেন সরিফুল। সরিফুল বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক কারণে আমাকে আর মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।ভোটে হারের প্রতিশোধ নিতে তৃণমূল পুলিশকে দিয়ে এই কাজ করিয়েছে।পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে’। ধৃত সরিফুলকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করবে পুলিশ।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Dora – Personal Portfolio WordPress Theme Doran – Blog & Magazine Elementor Template Kit Dore jQuery – Bootstrap 4 Admin Template Doris – Blog and Magazine WordPress Theme Doris – Blog & Magazine Template Kit Dormatic – Garage Door Repair WordPress Theme Dosino – Arcade Games & Attractions Elementor Template Kit Dot Blog Pro – Creative WordPress Theme For Bloggers Dotfolio – Creative WordPress Theme DotLife | Coaching Online Courses WordPress