Friday, June 5, 2026
Latest Newsদেশফিচার নিউজ

সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টার অভিযোগ, ফের কঙ্গনা-রঙ্গোলিকে থানায় হাজিরার নির্দেশ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: স‍্যোশাল মিডিয়ায় সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টার অভিযোগে ফের কঙ্গনা রানাউত এবং তাঁর দিদিকে রঙ্গোলি চান্দেলকে থানায় হাজিরার নির্দেশ দিল মুম্বই পুলিশ। তাদেরকে ২৩ এবং ২৪ নভেম্বরের মধ্যে মুম্বইয়ের ব্যান্দ্রা থানায় হাজিরা দিতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উস্কানিমূলক বিবৃতি দিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তি তৈরির অভিযোগেই কঙ্গনা রানাউত এবং রঙ্গোলি চান্দেলকে সমন পাঠানো হয়েছে বলে খবর। ব্যান্দ্রা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের নির্দেশেই পুলিসের তরফে কঙ্গনা এবং রঙ্গোলিকে সমন পাঠানো হয়েছে বলে খবর। চলতি মাসের ২৩ এবং ২৪ নভেম্বরের মধ্যেই যাতে অভিনেত্রী ব্যান্দ্রা থানায় হাজিরা দেন, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত এর আগে আরও ২ বার কঙ্গনা রানাউত এবং রঙ্গোলি চান্দেলকে সমন পাঠানো হয়। যদিও কঙ্গনা জানান, বর্তমানে তিনি ভাই অক্ষয় রানাউতের বিয়ে নিয়ে ব্যস্ত। ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে তিনি হিমাচল প্রদেশের মান্ডিতে নিজের বাড়িতে রয়েছেন। সেই কারণে তিনি মুম্বইতে হাজিরা এই মুহূর্তে দিতে পারবেন না বলে জানান কঙ্গনার আইনজীবী। কঙ্গনার ভাইয়ের বিয়ে শেষ হয়ে যাওয়ার পর এবার ফের অভিনেত্রী এবং তাঁর দিদিকে সমন পাঠানো হয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop SUMO WooCommerce Product Image Watermark SUMO WooCommerce Waitlist Sunara - Solar & Renewable Energy Elementor Pro Template Kit SUNE – Charity / Nonprofit / Fundraising WordPress Theme Sunlight - Charity and Volunteer Elementor Template Kit SunnyOrchard – Landscaping and Gardening WordPress Theme Super Backup & Clone – Migrate for WordPress Super Bundle for WPBakery Page Builder Super Elements – Addons for Elementor Super Forms – Calculator