Sunday, July 5, 2026
Latest Newsবিনোদন

কোটি টাকার পান মশলার বিজ্ঞাপন ফিরিয়ে ভক্তদের মন কাড়লেন কার্তিক আরিয়ান

দৈনিক সমাচার, বিনোদন ডেস্ক: আবারও নিজের আচরণের মাধ্যমে ভক্তদের মন জয় করলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। শোনা যাচ্ছে, কার্তিক আরিয়ান নাকি কোটি কোটি টাকার পান মশলার বিজ্ঞাপন ফিরিয়ে দিয়েছেন। ওই খবর চাউর হওয়ার পরে বেজায় খুশি নেটিজেনরা।

কার্তিক বুঝিয়ে দিলেন, টাকাটাই তাঁর কাছে সবকিছু নয়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি এক পান মশলার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করা হয়েছিল কার্তিক আরিয়ানের সঙ্গে। এর জন্য ৮ থেকে ৯ কোটি টাকা অফার করা হয়েছিল তাঁকে। তবে তিনি ওই বিজ্ঞাপন ফিরিয়ে দিয়েছেন।

বিষয়টি নিয়ে অভিনেতা কোনও মন্তব্য না করলেও, কার্তিকের একাধিক ফ্যান পেজের তরফে ওই খবর শেয়ার করা হয়েছে। এমনকী মুম্বইয়ের সেলিব্রিটি পাপ্পারাৎজিরাও ওই খবর শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যদিও বিষয়টির সত্যতা যাচাই করেনি দৈনিক সমাচার। তবে কার্তিকের ঘনিষ্ঠ মহলেও এই খবর ঘুরপাক খাচ্ছে। যা শুনে ভীষণ খুশি অভিনেতার ভক্তরা। নেটিজেনদের বৃহদাংশ কার্তিকের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Dento – Dental Care WordPress Theme Denzel – Creative Minimal Portfolio WordPress Theme Deploy – Consulting & Business WordPress Theme Deposyt – Investment & Finance Elementor Template Kit Deprixa Basic – Courier Freight Forwarding & Shipping Software Solutions V3.5 Depuppy – Pet Training Elementor Template Kit Derma Clear – Beauty Cosmetics & Skincare WordPress Theme Dermal – Dermatologist & Cosmetology Clinic WordPress Theme Dermis – Medical Doctor WordPress Theme Derwati - Trendy & Creative Portfolio Theme