দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : ত্রয়োদশ আইপিএলে আজ, শনিবার মুখোমুখি কলকাতা নাইট রাইডর্স ও কিংস ইলেভেন পঞ্জাব। ৬ ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে পঞ্জাব। অন্যদিকে তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চারে রয়েছে কলকাতা।
আজ নাইটরা কুলদীপ যাদবকে খেলাবে কি না, দেখার অপেক্ষায় অনেকে। তবে দলে পরিবর্তনের সম্ভাবনা কম। শুভমনের সঙ্গে ওপেন করবেন হয়তো রাহুলই। তবে মর্গ্যান ও রাসেলকে কত নম্বরে নামানো হয় বা কার্তিক নিজে কোথায় নামেন তা নিয়ে চর্চা চলছে। এদিকে পঞ্জাবের দলে ফিরতে পারেন ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল।

























