Sunday, October 4, 2026
Latest Newsফিচার নিউজবিনোদন

অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান! বলিউড ত্যাগ করে জানালেন সানা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জায়রা ওয়াসিমের পর সানা খান। ১৫ বছরের সুদীর্ঘ কেরিয়ারে ইতি টানলেন অভিনেত্রী সানা খান। নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টে অভিনয় থেকে অবসর নেওয়ার কথা জানালেন সানা। গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে তিনি অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান।

২০০৫ সালে একটি হিন্দি ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন সানা। বিভিন্ন বিজ্ঞাপনেও পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। এর পর তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম ভাষায় একাধিক ছবিতে দেখা যায় তাঁকে। ২০১২ সালে রিয়্যালিটি শো ‘বিগ বস-এ অংশগ্রহণ করার পর বিপুল জনপ্রিয়তা পান অভিনেত্রী।

এরপর সালমান খানের ‘জয় হো’ ছবিতে তাঁকে ছোট একটি চরিত্রে দেখা যায় ২০১৩ সালে। এক বছর পর ‘ওয়াজা তুম হো’ ছবিতে অভিনয় করেন তিনি। এ ছাড়াও তাঁকে দেখা যায় ‘স্পেশ্যাল অপস’ ওয়েব সিরিজে। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন সানা।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop One – WordPress Product Landing Page Oneclick – Multi-Purpose WooCommerce Responsive Digital Theme Onekorse – LMS Education Theme OneLove – The Elegant & Clean Multipurpose Wedding WordPress Theme OnePage Hyperlinks Navigation OnePrint – Printing Services Company Elementor Template Kit OneStudio – A Unique Responsive WordPress Theme Onestudio – Photographer Agency Service Elementor Template Kit Onetrav – Travel Agency Elementor Template Kit OnLeash | Dog Walking & Pet Services Veterinary WordPress Theme