Saturday, October 3, 2026
Latest Newsদেশফিচার নিউজ

বনকর্মীর গুলিতে মৃত্যু মহারাষ্ট্রের নরখাদক চিতাবাঘের, হতাশ পশুপ্রেমীরা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের সোলাপুরের কারমালা তেহসিলেন বিতারগাও গ্ৰামে একটি কলাবাগানে মধ্যে ছিল চিতাবাঘটি। সেখানেই তাঁকে গুলি করে মারা হয়। বনদপ্তরের নিযুক্ত এক শিকারি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

ডিভিশনাল কনজারভেটর অফ ফরেস্ট (সোলাপুর ) ধৈর্যশীল পাতিল জানান, চিতাবাঘটি সোলাপুর, বীর, আহমেদনগর ও ঔরঙ্গবাদ মিলিয়ে অন্তত আটজনকে হত্যা করেছে। তাদের খুবলে খেয়েছে। এছাড়াও এই সব জায়গায় চিতাবাঘের হামলায় জখম অন্তত চারজন। শুক্রবার সন্ধ্যায় কলাবাগানে দেখা যায় চিতাবাঘটিকে । খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় বনকর্মীরা। ঘুমপাড়ানি গুলি চালিয়ে তাঁকে ধরতে চেয়েছিল বনকর্মীরা। তবে কোনও ভাবেই তাঁকে ঘুমপাড়ানি গুলি তাঁকে শান্ত করা যায়নি। এরপর প্রায় বাধ্য হয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। আর তাতেই মৃত্যু হয় চিতাবাঘের।

কারমালাতে বছর নয়েকের এক শিশুকে হত্যা করেছিল ওই চিতাবাঘটি। তারপর ডিসেম্বরের শুরুতেই চিতাবাঘটিকে হত্যা করার নির্দেশিকাই জারি করে বনদপ্তর। গত ১৫ দিন ধরে বনদপ্তরের আধিকারিক এবং পুলিশ মিলে তাকে চিহ্নিত করার কাজ চলে। অবশেষে শুক্রবারই তাকে হত্যা করা সম্ভব হয়েছে। পশুপ্রেমীরা এই ঘটনার পর থেকে হতাশ হয়েছে। তবে আতঙ্কমুক্ত হতে পারায় হাঁফ ছেড়ে বেঁচেছেন স্থানীয়রা।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop InPulse – Creative Agency WordPress Theme Input – Data Science & Analytics SaaS WordPress Theme Insecta – Pest Control & Disinfection Elementor Template Kit Insigne – Financial Business & Investment Elementor Template Kit Insolan – Insurance Agency Elementor Template Kit Inspect – WooCommerce Product Filter & Search Instagram Element – Instagram Plugin for jQuery Instagram Feed For Elementor Instagram For WooCommerce Instagram Theatre