Thursday, June 11, 2026
Latest Newsদেশফিচার নিউজ

জাভেদ-শাবানার সঙ্গে সাক্ষাৎ মমতার, ‘মাফিয়া’দের বৈঠক বলে কটাক্ষ কঙ্গনার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে আপত্তিকর মন্তব্য করে আবারও শিরোনামে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানউত। দিল্লিতে বাংলার মুখ্যমন্ত্রী বৈঠক করেন বলিউডের গীতিকার জাভেদ আখতার এবং অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে। সেই বৈঠককে ‘মাফিয়া’দের বৈঠক বলে নিজের ফেসবুক পোস্টে অভিযোগ করেন কঙ্গনা।

বলিউডের ‘কুইন” বলে খ্যাত কঙ্গনা রানাওয়াত ইদানিং সিনেমা ছেড়ে রাজনীতির দিকে বেশি নজর দিচ্ছেন। বিগত কয়েকমাস ধরেই তিনি রাজনীতির কারণে বারবার শিরোনামে উঠে এসেছেন। সুশান্ত সিংয়ের মামলায় মহারাষ্ট্রের উদ্ধব সরকারকে আক্রমণ করার পর কঙ্গনা রাতারাতি শিরোনামে উঠে আসেন। এরপর মুম্বাই পুরসভার তরফ থেকে তাঁর অফিসে বুলডোজার চালানোয় বহু মানুষের সহানুভূতিও পান তিনি।

 

সম্প্রতি তিনি এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জাভেদ আখতার আর শাবানা আজমির সাক্ষাৎ নিয়ে কটাক্ষ করেছেন। কঙ্গনা নিজের পোস্টে শাবানা, জাভেদ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি শেয়ার করেন। কঙ্গনা ফেসবুকে লেখেন, ‘গতকাল শাবানা আজমি আর জাভেদ আখতার মিটিং করেন বাংলার মুখ্যমন্ত্রী যাকে সবাই ‘তারকা’ নামে জানে ওনার সঙ্গে। এর ফলে এবার থেকে তিনি ধীরে ধীরে অনেক ছোট বড় মিটিং বলি মাফিয়া দাউদের গলিতেও হোস্ট করবেন।”

কঙ্গনা আরও লেখেন, ‘এরা খানদের উপর চাপ সৃষ্টি করবে আর খানরা সমস্ত বড় প্রোডাকশন হাউসের সাহায্যে ছোট-বড় কলাকুশলীদের নিজেদের আয়ত্তে নিয়ে নেবে, সবাই মিলে তারকাকে দেবী বানিয়ে দেবে। দিনকে রাত আর রাতকে দিন দেখানোর জন্য আয়োজন শুরু হয়ে গিয়েছে। কিন্তু ভুলবেন না, আমি সব দেশদ্রোহীদের উলঙ্গ করে ছাড়ব। সাবধানে।”

 

বর্তমানে কঙ্গনা নিজের কয়েকটি প্রোজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। ওনার নতুন সিনেমা ‘থালাইভি” মুক্তির জন্য তৈরি। সেই সিনেমায় তিনি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার চরিত্রে অভিনয় করবেন। এছাড়াও তিনি ১৯৭৫-র এমার্জেন্সি নিয়ে একটি সিনেমা তৈরি করার কথা জানিয়েছিলেন। ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকাচ্ছেন কঙ্গনা। তবে সবথেকে বেশি মুখর হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে আইনি প্যাঁচে ফেঁসেছিলেন ‘কুইন’ কঙ্গনা। তবে তাতেও তিনি দমেননি একচুলও। তাঁর গতকালের মন্তব্য তারই জ্বলন্ত উদাহরণ। এদিকে এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে নেটমাধ্যমে। মমতা অনুরাগীরা চরম নিন্দা করেছেন কঙ্গনার এই কটাক্ষকে।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Bonus Product for WooCommerce Booco – Responsive Magazine & Blog WordPress Theme Book Store WordPress Theme Book Your Travel – Online Booking WordPress Theme Bookarazi – Author & Publisher Elementor Template Kit BookCard – 3D Folded vCard HTML Template BookChimp – Online Book Store Website Elementor Template Kit Booked – Appointment Booking for WordPress Bookflare – Modern Education & Online Learning Elementor Template Kit Booking And Reservation Plugin for WooCommerce