Sunday, October 4, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

মোদীকে ‘ভণ্ড সাধু, মিথ্যাবাদী, বেইমান, দাড়িওয়ালা জ্যাঠামশাই’ বলে আক্রমণ অনুব্রতর

‌দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে বৃহস্পতিবার হরিপুরে জনসভায় যোগ দেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি ‘দাড়িওয়ালা জ্যাঠামশাই’ বলে কটাক্ষ করেন। অনুব্রত বলেন, ‘‘লকডাউনে তুমি, ওগো আমার দাড়িওয়ালা জ্যাঠামশাই, তুমি তিনমাসের রেশন দিয়েছিলে। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী বলে দিলেন, যতদিন দরকার হবে ততদিন বিনা পয়সায় রেশন দেবে রাজ্য সরকার। এটা ভাবা যায়!’’

এদিন অনুব্রত মঞ্চে নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত তুলে ধরে তাঁকে জয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, ‘‘নরেনকে ভোট দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া।’’ এরপরেই তিনি বলতে শুরু করেন, ‘‘খেলা হবে। এই মাটিতেই খেলা হবে। বার বার খেলা হবে। একশো বার খেলা হবে।’’ জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধেও মুখ খোলেন অনুব্রত। তিনি বলেন, ‘‘এখানে ওদের যে দাঁড়িয়েছে সে দশ বার অভিষেকের অফিসে গিয়েছে। এই দল ছে্ড়ে কিজন্য সে দাঁড়িয়েছে বুঝতে পারছেন? ভয়ঙ্কর কুমীর। পাণ্ডবেশ্বরের সব খেয়ে নিয়েছে। আর যেন সে পাণ্ডবেশ্বরে কুমীর সেজে আসতে না পারে!’’

জিতেন্দ্র তিওয়ারি বলেছেন, বীরভূমে নিঃশ্বাস নিতে না পেরে পাণ্ডবেশ্বরে অনুব্রত এসেছেন নিঃশ্বাস নিতে। সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে অনুব্রত বলেন, ‘‘এখানে তো কয়লার অনেক খাদান আছে। ও পাণ্ডবেশ্বরের খাদানে অনেক নিঃশ্বাস নিয়েছে। পাণ্ডবেশ্বরের মানুষকে দেউলিয়া করে চলে গিয়েছে।’’ জিতেন্দ্র তিওয়ারির আরও অভিযোগ, বীরভূম থেকে লোক এনে পাণ্ডবেশ্বরে ভোট লুঠের পরিকল্পনা চলছে। অনুব্রত বলেন, ‘‘একেবারেই বাজে কথা। পাণ্ডবেশ্বরে বাইরে থেকে লোক আসতে হবে না। ও পাগলের মতো কথা বলছে। কোনও মোষ যদি ক্ষেপে যায় তাহলে তার কি অবস্থা হয় জানো? যাকে পায় তাঁকে ঢুঁষিয়ে দেয়। সেই দশা হয়েছে বিজেপি প্রার্থীর।’’

বুধবার বিকালে বর্ধমান শহরে রোড শো শেষে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী, বেইমান বলেন অনুব্রত। তিনি বলেন, ‘‘দিল্লি থেকে সরকারি পয়সায় উড়ে আসছে। এরা কোনও রাজ্যের উন্নয়ন করেনি। পয়সা নিয়ে নয়ছয় করে। নরেন্দ্র মোদী ভণ্ড সাধু। মিথ্যাবাদী, বেইমান তুমি। আয়ুস্মান ভারত বলছো। বাড়ির ছাদ, মোটর সাইকেল, টিভি থাকলে পাবে না। এক কোটি লোককে দেবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সব মানুষের জন্য স্বাস্থ্যসাথী করে দিয়েছেন। ২০১২ সালে বলেছিলে মা বোনেরা কাঠের জ্বালে রান্না করলে তোমার অন্তর ফেটে যায়। এখন গ্যাসের দাম ৯০০ টাকা। এখন তোমার বুক, মাথা ফাটছে না? তোমার তো পদত্যাগ করা উচিত।’’ বিজেপির বক্তব্য, ‘‘বীরভূমে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে অনুব্রত মন্ডলের। তাই এমন আবোল তাবোল বকছেন।’’

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Robin – Cute & Colorful Blog Theme Robor – AI and Automation Integration WordPress Theme Robust – Premium Bootstrap 4 Admin, Dashboard & WebApp Kit Template Rocket Board – Metro WordPress Theme Rocket – Creative Multipurpose WordPress Theme RockON DJ – Music Club & Night Club WordPress Theme Rockway – Music Band & Musician Elementor Template Kit Rocland – Real Estate Group WordPress Theme Rodich – A Restaurant WordPress Theme Roethlon – American Football & NFL Elementor Template Kit