Sunday, August 16, 2026
Latest Newsদেশফিচার নিউজ

‘মোদী জিন্দাবাদ’ না বলায় মুসলিম অটোচালককে বেধড়ক মার! নগদ ৭০০ টাকা ও হাতঘড়ি লুঠ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‘জয় শ্রীরাম’ ও ‘মোদী জিন্দাবাদ’ না বলায় ৫২ বছর বয়সী এক মুসলিম অটোচালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকার জেলায়। প্রৌঢ়কে মারধরের অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গফ্ফর আহমেদ কাছওয়া নামের ওই ব্যক্তির এফআইআরের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মারধরের পাশাপাশি তাঁর থেকে নগদ ৭০০ টাকা ও হাতঘড়ি অভিযুক্তরা লুঠ করেছে বলেও অভিযোগ করেছেন গফ্ফর আহমেদ কাছওয়া।

অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, ‛এক ব্যক্তি আমায় ‘মোদী জিন্দাবাদ’ স্লোগান বলতে বলেন। আমি তা অস্বীকার করি…এরপরই আমায় সপাটে চড় মারা হয়। তারপরই আমার গাড়ি নিয়ে সিকারের দিকে পালানোর চেষ্টা করি। কিন্তু তারা আমার গাড়ি অনুসরণ করে।’

তিনি আরও জানান, ‛আমাকে জগমালপুরার কাছে আটকায় তারা। জোর করে আমায় গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়…এরপর তারা আমায় জোর করে ‘মোদী জিন্দাবাদ’ ও ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে বলেন।’ মারধরের পর তাঁকে পাকিস্তানে পাঠানোর কথাও বলা হয় বলে অভিযোগ তাঁর।

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop PressMart – Modern Elementor WooCommerce WordPress Theme PRESSO – Modern Magazine / Newspaper / Viral Theme Prestashop Presta Speed – database / webp / image site optiomization Presto Player Pro - Ultimate Video Player WordPress Plugin Preston | Fruit Company & Organic Farming WordPress Theme Pretty Links Pro Preview Submission in Gravity Forms Price Matrix for WooCommerce Pricepep – WooCommerce Dynamic Pricing, Discounts & Fees Prices By User Role for WooCommerce