Tuesday, June 2, 2026
Latest Newsফিচার নিউজ

কেমন দেখতে সূর্য? টানা দশ বছর ধরে তোলা সূর্যের ভিডিও প্রকাশ করল নাসা, দেখুন এখুনি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : টানা দশ বছর ধরে তোলা সূর্যের একটি টাইমল্যাপস ভিডিও প্রকাশ করল নাসা। সূর্যকে পর্যবেক্ষণের জন্য নাসার একটি পৃথক শাখা রয়েছে। তাকে বলা হয় এসডিও তথা সোলার ডায়ানামিক্স অবজারভেটরি। সূর্যের উৎপত্তি এবং সূর্যপৃষ্ঠের কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য ২০১০ সালে এসডিও মিশনের সূচনা করেছিল নাসা। নাসার লিভিং উইথ স্টার যোজনার আওতায় শুরু করা প্রথম উপগ্রহই হল এসডিও।

নাসা জানিয়েছে, প্রতি ০.৭৫ সেকেন্ডে এসডিও সূর্যের ছবি তোলে। এরকম করতে করতে ইতিমধ্যে এসডিও সূর্যের ৪২.৫ কোটি হাই রেজোলিউশন ছবি তুলে ফেলেছে। তার ফলে ২ কোটি গিগাবাইট ডেটা তৈরি হয়েছে গত দশ বছরে।

নাসা জানিয়েছে, এই টাইল্যাপসে চিত্তাকর্ষক কিছু তথ্যও পাওয়া গিয়েছে। সূর্যের পরিমণ্ডল বেশি সক্রিয় কখন ধীর তা বোঝা যাচ্ছে। সূর্যপৃষ্টে কখন অগ্নুৎপাৎ হচ্ছে তাও দেখা যাচ্ছে।

মজার ব্যাপার হল, সূর্যের উপর এসডিও নজর লাগিয়ে বসে আছে ঠিকই। কিন্তু এই ছবির সিরিজে মাঝে মাঝে ব্ল্যাক ফ্রেমও রয়েছে। অর্থাৎ বেশ কিছু অন্ধকার কালো ফ্রেম রয়েছে। তবে এর নেপথ্যে বড় রহস্য নেই। আসলে এসডিও থেকে সূর্যকে যখন পর্যবেক্ষণ করা হচ্ছে তখন কখনও পৃথিবী, কখনও বা চাঁদ সূর্য আর এসডিও-র মাঝে এসে পড়ছে। তখন ডার্ক স্পট তৈরি হচ্ছে টাইমল্যাপ্সে।

নাসা এই টাইমল্যাপ্স ভিডিওর সঙ্গে আবার অডিও মিউজিক জুড়েছে। সেটি কম্পোজ করেছেন জার্মান শিল্পী লার্স লিওনার্দ।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Themeisle Shopisle Pro WordPress Theme Themeisle Visualizer Charts and Graphs Pro ThemeIsle WP Product Review Themekit Options – WordPress Options Panel Pack for Ninja Popups Themify Agency WordPress Theme Themify Announcement Bar Addon Themify Bizco WordPress Theme Themify Bold WordPress Theme Themify Builder AB Image