Monday, March 30, 2026
Latest Newsদেশফিচার নিউজ

যোগীরাজ‍্যে নয়া মহাভারত! বউমাকে ৫ ছেলের মধ্যে ভাগ করে দিলেন শাশুড়ি

ছবি - কাল্পনিক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কথিত আছে প্রায় ৪০০ খ্রিস্টপূর্বাব্দে ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন। মহাভারতের সেই ঘটনারই পুনরাবৃত্তি হল একবিংশ শতাব্দীর ভারতে। তাও আবার যথারীতি যােগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে। মহাভারতে বর্ণিত রয়েছে , স্বয়ম্ভর সভায় অর্জুনের গলায় বরমাল্য দেন দ্রৌপদী। তারপর ঘরে ফিরে মাতা কুন্তীকে অর্জুনের ভাই ভীম বলেন , তারা কি এনেছেন তা দেখার জন্য । সেদিকে না তাকিয়েই কুন্তী তাকে বলেন , তারা যা এনেছেন তা যেন নিজেদের মধ্যে ভাগ করে নেন । সেজন্য দ্রৌপদীকে পঞ্চস্বামী গ্রহণ কাহিনীতে না হয় নিজের অজান্তেই কুন্তী তার বউমা দ্রৌপদীকে পাঁচ ছেলের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু যােগীর রাজ্যে স্বজ্ঞানেই বউমাকে পাঁচ ছেলের মধ্যে ভাগ করে নিতে বললেন শাশুড়ি। যা নিয়ে ছিঃছিঃ পড়ে গিয়েছে।

যত কাণ্ড যােগী রাজ্যে। লজ্জায় মাথা হেট হওয়ার জোগাড়। জানা গিয়েছে , ১৯ বছরের তরুণীকে বিয়ের পর শাশুড়ির চাপে পাঁচজন পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক করতে হয়েছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সিহানী গেট এলাকায় মায়ের সঙ্গে থাকত নির্যাতিতা তরুণী। গত বছর ২০ ফেব্রুয়ারি মুরাদনগরের এক পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে স্থির করেন ওই মহিলা । কিন্তু , বিয়ের দিন নববধু টের পায় , তার স্বামী বদলে গিয়েছে । সে জানতে পারে পাত্রের জায়গায় তার দাদা বিয়ের পিড়িতে বসে আছে। তরুণী তাকে বিয়ে করতে অস্বীকার করলে পাত্র পক্ষের লোকজন অনেক বোঝানোর পর সে রাজি হয়।

তরুণীর অভিযোগ, বিয়ের পর থেকেই তার উপর অত‍্যাচার শুরু হয়। স্বামীর চার ভাইয়ের সঙ্গে যৌন সম্পর্ক করতে বাধ্য করা হয়। শাশুড়ি তাকে এসব করতে বাধ্য করত। তরুণীর আরও অভিযোগ, স্বামীকে সবটাই জানিয়েও কোনো লাভ হয়নি।

তরুণীর পরিবারের তরফে জানানো হয়েছে, বিয়ের দুমাস পরে কোনো রকমে সবার নজর এড়িয়ে শশুর বাড়ি থেকে বাবার বাড়ি পালিয়ে আসে ওই তরুণী। তার পরেই ঘোটা ঘটনা প্রকাশ‍্যে আসে। বিষয়টি নিয়ে গাজিয়াবাদ জেলা প্রশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন ওই তরুণী। শশুর শাশুড়ি ও তার ছেলেদের নামে অভিযোগ দায়ের করেছে তরুণী।

 

Leave a Reply

error: Content is protected !!