Sunday, July 5, 2026
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

একাধিক মহিলাকে ধর্ষণের দায়ে ধর্ষকের ৮৯৭ বছরের জেল, বেনজির সাজা আমেরিকার আদালতের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ধর্ষণ-সহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরেই ওই ধর্ষকের ৮৯৭ বছরের জেল জেলের সাজা দিল আমেরিকার একটি আদালত। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরে। এত বছরের সাজার কথা কেউ কোনওদিন শোনেনি বলেই উল্লেখ করেছেন নেটিজেনরা।

জানা গেছে ওই সিরিয়াল রেপিস্ট ৪৫ বছর বয়সী রয় চার্লস ওয়ালার। দীর্ঘদিন ধরে লোকের চোখের আড়ালে মহিলাদের উপর নির্যাতন চালাত ওই ব্যক্তি। ১৫ বছর আগে নির্দিষ্ট খবরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তে ধৃতের বিরুদ্ধে একাধিক মহিলাকে ধর্ষণ-সহ বিভিন্ন অপরাধের প্রমাণ মেলে। তারপর থেকে মামলা চলছিল। শুক্রবার সমস্ত মামলায় দোষী সাব্যস্ত রয় চার্লস ওয়ালারকে ৮৯৭ বছরের জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

তার বিরুদ্ধে ১৯৯১ সাল থেকে ২০০৬ সালের মধ্যে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় ৯ জন মহিলাকে ধর্ষণ করার পাশাপাশি ৪৬টি গুরুতর অপরাধের জড়িত থাকার অভিযোগ ছিল। এছাড়াও বিদেশি নাগরিকদের অবৈধভাবে আমেরিকায় অনুপ্রবেশ করানো-সহ একাধিক অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল। ১৫ বছর ধরে সেই সমস্ত মামলার শুনানি চলার পর গত সেপ্টেম্বরে রয় চার্লসকে দোষী সাব্যস্ত করে ক্যালিফোর্নিয়ার একটি আদালত। আর শুক্রবার রায় দিতে গিয়ে বর্তমানে ৬০ বছরে পৌঁছনো রয়কে ৮৯৭ বছরের কারাদণ্ড দিলেন বিচারক।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop DreamPalace – Single Property Real Estate Theme Dreams LMS – Online Courses, Coaching, Education and Learning Management WordPress Theme DreamsPOS – POS & Inventory Management Admin Dashboard (HTML, Angular 19, React 19, Vue, Laravel 12) Dribo — Cleaning Company Template Kit for Elementor Drill – Handyman & Plumber Services WordPress Theme Driveme – Driving School WordPress Theme Driveria – Driving Course & Traffic School Elementor Template Kit Drivey – Car Driving Course Elementor Template Kit Droid – Robotics & Technology Services Elementor Template Kit Drone Media – Aerial Photography & Videography Elementor Template Kit