Wednesday, September 30, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

সুরাফ হোসেন কাণ্ডে ন্যায়বিচারের দাবি, আন্দোলনকারীদের গ্রেফতার করল পুলিশ, নিন্দা জানালেন সারওয়ার হাসান

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৮ সেপ্টেম্বর: দক্ষিণ ২৪ পরগণা জেলার সোনারপুর থানা এলাকার বেনিয়া বউ গ্রামনিবাসী ও অশোকনগর থানার বিড়া পুলিশ ফাঁড়ির কর্মরত পুলিশকর্মী সুরাফ হোসেন ও তার পরিবারের সদস্যগণ গত ৬ আগস্ট পুলিশের পোশাকে না থাকা সোনারপুর থানার পুলিশ অফিসার সোমনাথ বাবুর নেতৃত্বে কয়েকজন পুলিশকর্মী দ্বারা আশ্চর্য্যজনক ভাবে নির্মম অত্যাচারের শিকার হয় এবং পরবর্তিতে তাঁদের উপরই অনেকগুলি জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা করে। সুরাফ হোসেনের স্ত্রী তানিয়া বেগম গত ৮ আগস্ট জামিনে মুক্তি পেলেও সুরাফ হোসেন সহ তাঁর তিন ভাই জেলবন্দী। পুলিশের হাতেই একজন পুলিশকর্মী সহ তাঁর পরিবারের সদস্যদের এহেন আকস্মিক নির্মম অত্যাচারের ঘটনা রাজ্যের পুলিশ-প্রশাসনের ভাবমূর্তিকে দারুন ভাবে ম্লান করেছে। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া এধরণের ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং কোনও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর তত্ত্বাবধানে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবী করেছে। কোনও অজ্ঞাত কারণে আসামী নন এমন একজন পুলিশকর্মী ও তাঁর পরিবারের নিরপরাধ সদস্যগণ পুলিশের পোশাকে না থাকা একদল পুলিশের দ্বারা দিনের আলোয় গণপিটুনি ও চরম নির্যাতনের শিকার হল তা এখন রাজ্যবাসীর কাছে স্পষ্ট হওয়া দরকার।

ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া-র পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সাধারণ সম্পাদক সারওয়ার হাসান এই ঘটনায় গভীর উদ্বেগ ব্যক্ত করে বলেন, “পশ্চিমবঙ্গ তো উত্তরপ্রদেশ কিংবা গুজরাত নয়। কিন্তু, খুবই পরিতাপের বিষয় যে, বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী যিনি নিজে পুলিশ মন্ত্রীও, তাঁর আমলে পুলিশ-প্রশাসনের এই ভূমিকায় আপামর বঙ্গবাসী খুবই হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত। এই ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরী এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া বাঞ্ছনীয়। আজ আমরা আরও গভীরভাবে মর্মাহত হলাম এটা জেনে যে, সুরাফ হোসেন ও তাঁর পরিবারের পক্ষে ন্যায়বিচার চেয়ে আজকে বিভিন্ন গণসংগঠনের ডাকে আলিপুর ডি.এম. অফিসে ডেপুটেশন দেওয়ার উদ্যেশ্যে বেলা ১২টা নাগাদ হাজরা মোড়ে যখন গণসংগঠনের নেতৃত্বগণ জমায়েত করেন তখন কলকাতা পুলিশ তাঁদের গ্রেফতার করেন এবং কয়েকজন পুলিশের হাতে নিগৃহীতও হন। আমরা পুলিশের এই ভূমিকার তীব্র নিন্দা জানায়।” ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কাছে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার বিনীত আবেদন রেখেছে এবং পুলিশকর্মী সুরাফ হোসেনের উপর ন্যাক্কারজনক নির্যাতনের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুবিচারের দাবী জানিয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Leopard – WordPress Offload Media Leprechaun – Home Repair Elementor Template Kit Lestin – Directory Listing WordPress Theme Let’s Play | Hockey School & Winter Sports WordPress Theme Let’s Review WordPress Plugin With Affiliate Options Lettuce | Organic Food & Eco Online Store Products WordPress Theme LEVELUP – Responsive Creative Multipurpose WordPress Theme Leven - Best CV Resume WordPress Theme Leverage – Creative Agency & Portfolio WordPress Theme Levita – Photography WordPress Theme