Friday, June 5, 2026
Latest Newsদেশফিচার নিউজ

নদীতে ভাসছে লাশ, হাসপাতালে মৃতদেহের স্তূপ, কিন্তু প্রধানমন্ত্রী রঙিন চশমা পরে রয়েছেন, তীব্র আক্রমণ রাহুলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনার জেরে বিধ্বস্ত দেশ। অক্সিজেনের অভাবে মৃত্যুমিছিল শুরু হয়েছে। নদীতে ভাসছে লাশ, হাসপাতালে মৃতদেহের স্তূপ, কিন্তু এতো কিছুর পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুই দেখতে পাচ্ছেন না। কারণ তিনি রঙিন চশমা পরে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করে এমনটাই বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

পর পর দু’দিন ধরে উত্তরপ্রদেশের গঙ্গায় ভেসে বেড়াচ্ছে দেহ। এবার গাজিপুর এলাকার যমুনায় ভাসতে দেখা গেল বেশকিছু মৃতদেহ। স্থানীয়দের সন্দেহ, করোনা সংক্রমণে মৃত্যু লুকোতেই হাসপাতালগুলি থেকে দেহ যমুনায় ভাসিয়ে দেওয়া হচ্ছে। যদিও প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে। সোমবারই বিহারের বক্সারের গঙ্গায় শতাধিক দেহ ভাসতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও বিহারের বক্সারের বাসিন্দাদের অভিযোগ, উত্তরপ্রদেশ থেকে এই দেহগুলি ভাসিয়ে দেওয়া হয়েছে। একই দৃশ্য দেখা গিয়েছিল উত্তরপ্রদেশের হরিমপুরের যমুনায়ও। এদিন সেই দৃশ্যেরই পুনরাবৃত্তি হল গাজিপুরে। এ প্রসঙ্গে গাজিপুর জেলার জেলাশাসক এমপি সিং জানিয়েছেন, আমরা খবর পেয়েছিলাম। আমাদের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। খোঁজখবর নেওয়া হচ্ছে। দেহ কোথা থেকে ভেসে আসছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

উত্তরপ্রদেশে লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। বিরোধীদের অভিযোগ, সেই পরিস্থিতি মোকাবিলায় কার্যত ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। সেই মৃত্যুর সংখ্যা লুকোতে দেহ গঙ্গা, যমুনায় ভাসিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেক সময় হিন্দুরা দেহ দাহ করার কাঠ খুঁজে পাচ্ছেন না। তাই দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে তুলোধোনা করেছেন রাহুল গান্ধী।

 

টুইটারে রাহুল লেখেন, নদীতে একের পর এক মৃতদেহ ভেসে আসছে। হাসপাতালে মৃতদেহের স্তূপ জমা হচ্ছে। মানুষের বেঁচে থাকার অধিকার খর্ব করা হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী এসব কিছুই দেখতে পাচ্ছেন না। তাঁর চোখে রঙিন রোদচশমা। তাই তিনি নতুন সংসদ ভবন ছাড়া আর কিছু দেখতে পাচ্ছেন না।”

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Alone – Charity Multipurpose Non-profit WordPress Theme Alpas – AI & Data Analytics Startup Elementor WordPress Theme AlphaColor – Design & Printing Elementor Template Kit AlphaColor | Type Design & 3D Printing WordPress Theme + Elementor Alpins – Mountain And Hiking Theme Altaframe – Drone Aerial Videography and Photo School WordPress Theme Altair | Travel Agency WordPress Alterna – Ultra Multi-Purpose WordPress Theme Alukas – Modern Jewelry Store WordPress Theme Alva- WordPress Theme For Saas Product