Sunday, October 4, 2026
Latest Newsদেশফিচার নিউজ

জেল থেকে বেরোলেন ধর্ষক বাবা রাম রহিম! চুপিসাড়ে মুক্তি দিল বিজেপি সরকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জেল থেকে প্যারোলে মুক্তি পেলেন ডেরা সাচা সৌদার প্রধান তথা ধর্ষণের সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম সিং। বছর তিনেক আগে ধর্ষণ মামলায় সাজা পেয়েছেন বাবা রাম রহিম। গত ২৪ অক্টোবর হরিয়ানার বিজেপি সরকার চুপিসাড়ে তাঁকে প্যারোলে মুক্তি দিয়েছে।

সূত্রের খবর, শুধুমাত্র মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ও হরিয়ানা সরকারের কিছু উচ্চপদস্থ আধিকারিকরাই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। বলা হচ্ছে যে, গুরমিত রাম রহিম নিজের অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার জন্য একদিনের প্যারোল চেয়েছিলেন। তাঁর মা গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি আছেন।

‛দ্য টাইমস অফ ইন্ডিয়া’ একটি রিপোর্টে এই খবর নিশ্চিত করেছে। রোহতকের এসপি রাহুল শর্মা টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময়েও বাবা রাম রহিমের মুক্তির কথা স্বীকার করেছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া ও আসার জন্য ১০০ জন সেনা জওয়ানের ব্যবস্থা করা হয়েছিল।

সূত্রের খবর, ওই সেনা জওয়ানরাও জানতেন না যে, হঠাৎ রাম রহিমকে কেন জেলের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি যে পুলিশ গাড়িতে তাঁকে বসানো হয়েছিল তা পর্দা দিয়ে ঘেরা ছিল। যাতে করে ভিতরে কে আছে, তা বাইরের কেউ না দেখে ফেলে। খট্টর সরকারের এই গোপন কার্যকলাপ ফাঁস হওয়ার পরই জোর বিতর্ক শুরু হয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Sanat – Industry Elementor Template Kit Sandbox – Modern & Multipurpose WordPress Theme SanFair – Blog Magazine Elementor Template Kit SanFrancisco – MultiConcept Blog & Magazine WordPress Theme Sanito – Sanitizing and Cleaning WordPress Theme SanJose – Landing Page Santoni – Blog & Magazine Elementor Template Kit Sanubari – Travel & Tour Agency Elementor Template Kit Sanzo | Responsive WooCommerce WordPress Theme Saonara – Ajax Powered Multi-Concept WordPress Theme