Saturday, October 3, 2026
Latest Newsদেশফিচার নিউজ

প্রতিদিনই ভাঙছে রেকর্ড, পর পর ১১ দিন দাম বাড়ল পেট্রল ও ডিজেলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রতিদিনই ভেঙে চলেছে রেকর্ড। টানা ১১ দিন ধরে দাম বেড়েই চলেছে পেট্রল ও ডিজেলের। আজও সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রল ও ডিজেল। শুক্রবার তেল সংস্থাগুলি লিটারে ৩০ পয়সা করে দাম বাড়িয়েছে। তার জেরেই হাতে ছ্যাঁকা লাগার জোগাড় সাধারণ মানুষের। দিল্লিতে শুক্রবার লিটার প্রতি পেট্রলের দাম ৮৯ টাকা ৮৮ পয়সা থেকে বেড়ে ৯০.১৯ টাকা হয়েছে। লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮০ টাকা ৬০ পয়সা।

মায়ানগরী মুম্বইয়ে শুক্রবার লিটারে পেট্রলের দাম বেড়ে ৯৬ টাকা ৬২ পয়সা হয়েছে। লিটার প্রতি ডিজেলের দাম সেখানে এই মুহূর্তে ৮৭ টাকা ৬৭ পয়সা। ৪টি মেট্রো শহরে মধ্যে দেশের মধ্যে মুম্বইয়েই এই মুহূর্তে জ্বালানির দাম সবচেয়ে বেশি।

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম বেড়ে ৯১ টাকা ৪১ পয়সা হয়েছে। কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম এই মুহূর্তে ৮৪ টাকা ১৯ পয়সা। চেন্নাইয়ে পেট্রল এবং ডিজেলের দাম বেড়ে যথাক্রমে ৯২ টাকা ২৫ পয়সা এবং ৮৫ টাকা ৬৩ পয়সা হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop MEDO – Medical Delivery Startup Elementor Template Kit Medova – Health & Medical WordPress Theme Medunit | Psychology & Health Care WordPress Theme MedUp – Medical SaaS Elementor Template Kit Meduvid – Medical & Dental Clinic Elementor Template Kit MedXtore – Responsive Multipurpose Elementor WooCommerce WordPress Theme Medyplus – Medical, Clinic Template Kit MEE – Responsive Resume / Personal Portfolio Meeek – Link in Bio SaaS (WordPress) Meet the Team with Carousel for WordPress