Saturday, October 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

মোদীর মন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতির অভিযোগ বিজেপিরই বিধায়কের!

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে তোলাবাজি এবং দুর্নীতির অভিযোগ তুললেন বিজেপিরই বিধায়ক! বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা কারও সঙ্গে ফোনালাপে বাঁকুড়ার সাংসদ সুভাষের বিরুদ্ধে তীর্যক মন্তব্য করেছেন। সমালোচনা করেছেন রাজ্য বিজেপি নেতৃত্বেরও। বিজেপি বিধায়কের ‘ফোন কলের অডিও রেকর্ড’ বলে সেটি ভাইরালও হয়ে গিয়েছে। ওই অডিয়ো ক্লিপের প্রেক্ষিতে দলীয় বিধায়ককে উদ্দেশ্য করে পাল্টা উচ্ছৃঙ্খল বলে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ।

ফাঁস হওয়া অডিও ক্লিপে সুভাষ সম্পর্কে এক জনকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমাদের সাংসদ তথা মন্ত্রী চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে পর্যন্ত তোলা আদায় করেন। ভদ্রতার মুখোশের আড়ালে তিনি সর্বত্রই এমনটা করে চলেছেন।’’ যে অডিওর কণ্ঠস্বর নীলাদ্রির সঙ্গে মিলে যায়। ওই বক্তাকে আসন্ন লোকসভা ভোটে প্রার্থী নির্বাচন নিয়েও মন্তব্য করতে শোনা গিয়েছে। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘এক বার শুধু নীলাদ্রির নামটা ঘোষণা হয়ে যাক। তার পর পাগলা ভোট হবে। কিন্তু সে জায়গায় লকেট বা সুভাষদাকে দিলে (প্রার্থী করলে) কর্মী খুঁজে পাওয়া যাবে না।’’

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Freestyle – A WordPress Theme For Extreme Sports Frenchbulls – Dog Breeder Elementor Template Kit Frenzy – Food Delivery & Restaurant Elementor Template Kit Fresh – Life Coach Elementor Template Kit Freshio - Organic & Food Store WordPress Theme Friend Finder – Social Network HTML5 Template Frinkle - Digital Design Agency Elementor Pro Template Kit Frintem – Printing Company WordPress Theme + RTL Frizty – Pet Shop WooCommerce Theme + RTL Froday – Coupons and Deals WordPress Theme