Thursday, June 4, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

‘বিজেপি ও মোদীর হাতে দেশ জ্বলছে, বাঁচান’, আর্জি নুসরতের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘বিজেপি ও মোদীর হাতে দেশ জ্বলছে, বাঁচান’, তৃণমূলের বাংলা বাঁচাও ক্যাম্পেন করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় সরাসরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। শুধু তাই নয়, বিজেপি-রাজ থেকে নিজেদের সুরক্ষিত চিহ্নিত করতেও আহ্বান জানিয়েছেন সাংসদ। ‘Save Bengal From BJP’ অর্থাৎ ‘বিজেপিদের থেকে বাংলা বাঁচাও’ আদতে তৃণমূলের একটি ক্যাম্পেইন। আর তার প্রচার করতে গিয়েই শনিবার সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদী এবং বিজেপির উদ্দেশে তোপ দেগেছেন সাংসদ তথা অভিনেত্রী।

 

টুইটারে কড়া ভাষায় লিখেছেন, “আমাদের দেশ বিজেপি এবং নরেন্দ্র মোদীর হাতে জ্বলছে। আজ মোট ৫ লক্ষ মানুষ বিজেপির এই অসাম্য আর ঘৃণার রাজনীতির বিরুদ্ধে লড়তে নিজেরা একত্রিত হয়েছেন। বাংলাকে বাঁচান আর নিজেদের সুরক্ষিত রাখুন।” শুধু তাই নয়, এই টুইটের সঙ্গে নুসরত জাহান হ্যাশট্যাগ দিয়েছেন #5LMarkedSafeFromBJP।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Booknetic - Custom Durations Addon Booknetic - Custom Forms Addon Booknetic - Customer Panel Addon Booknetic - Email Notifications Addon Booknetic - Giftcards Addon Booknetic - Google Calendar 2-way Sync Addon Booknetic - Invoices Addon Booknetic - Mollie Payments Addon Booknetic - PayPal Payments Addon Booknetic - Reporting Module Addon