Saturday, October 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

কাকাকে খাবার দিতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল স্কুল পড়ুয়া, শোকের ছায়া নিমতিতায়

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, সামসেরগঞ্জ : গঙ্গার জলে ডুবে তলিয়ে গেল এক কিশোর। মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নিমতিতার ধানঘরা ঘাটে। বছর দশের ওই কিশোরের নাম মামুন সেখ (মারুফ)। সে হিরানন্দনপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্র। বাড়ি নিমতিতার ইউসুফপুরে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ধানঘরা ঘাটে নদী বাঁধ মেরামতের কাজ করছিলেন ওই কিশোরের কাকা তারিকুল সেখ। সেখানে সকাল ১১টার দিকে তার কাকাকে খাবার দিতে গঙ্গা ধারে আসে মামুন সেখ। সেখান থেকে ফেরার পথেই খেলতে খেলতে গঙ্গায় পড়ে যায় সে।

স্থানীয় ফারুক সেখ জানান, ধানঘরা ঘাটে চলছে গঙ্গার পাড় বাঁধার কাজ। গতকাল সেখানেই মামুনের কাকা বাঁধ মেরামতিরকাজ করছিলেন। সেখানেই তার কাকাকে খাবার দিতে আসে মামুন। খাবার দিয়ে ফেরার পথে নদীর পাড়েই অন্যান্য বন্ধুদের সাথে খেলা শুরু করে দেয় ওই কিশোর। খেলতে খেলতে এক পর্যায়ে গঙ্গায় পড়ে যায় সে। সাঁতার না জানায় সঙ্গে সঙ্গে তলিয়ে যায় মামুন।

শিশুটির দেহ উদ্ধারের জন্য বুধবার সকাল দশটা থেকে রাত অবধি তল্লাশি চালায় ডুবুরী। রাত সাড়ে ন’টায় শিশুটির দেহ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Domnoo – Pizza & Restaurant WordPress Theme Don Peppe – Pizza and Fast Food WordPress Theme Donalfarm | Agriculture Organic Farming WordPress Theme Donatenow – Donation & Charity Elementor Template Kit Donche – News & Magazine Template Kit Donism – Environment Charity Elementor Template Kit Doom – Massive All in One PSD & XD Pack DooPlay - WordPress Theme for Movies and TVShows DOQU – Dark Digital Bank & E-Wallet Elementor Template Kit Dora – Personal Portfolio WordPress Theme