Wednesday, June 10, 2026
দেশফিচার নিউজ

ইতনা সান্নাটা কিঁউ হ্যায়? ‘শোলে’র ডায়লগ ব্যবহার করে বিজেপিকে বিঁধল শিবসেনা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দীপাবলির মরশুমেও বাজারের শীতল পরিস্থিতি দেখে বিজেপিকে কাঠগড়ায় তুলল শিবসেনা। শিবসেনার মুখপত্র ‘সামনা’য় ব্লকবাস্টার ছবি ‘শোলে’র হিট সংলাপ ব্যবহার করে দেশের অর্থনৈতিক মন্দা পরিস্থিতি প্রসঙ্গে কটাক্ষ করে বলা হয়েছে, ‘ইতনা সান্নাটা কিঁউ হ্যায়?’। অর্থাৎ, চারিদিকে এত নীরবতা কেন? ‘শোলে’ ছবিতে ওই সংলাপ বলেছিলেন বর্ষীয়ান অভিনেতা একে হাঙ্গল।

সরকারের নোটবন্দি ও জিএসটি সংক্রান্ত সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলে অর্থনৈতিক মন্দা নিয়ে কেন্দ্রকে একহাত নিয়েছে মারাঠি ওই পত্রিকার সম্পাদকীয়তে। বহু ব্যাঙ্কের অর্থনৈতিক সঙ্কটের কথাও বলা হয়েছে তাতে। সেখানে দেশের কৃষকদের বিপন্ন অবস্থার কথা উল্লেখ করে লেখা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত কেউ আলোচনা করতে চাইছে না এসবের থেকে কী করে কৃষকদের বের করে আনা যায় সে ব্যাপারে।’

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Tipsy – Liquor Store & Wine Shop WordPress Theme Titan | Photography WordPress Tiva Events Calendar For WordPress Tiva Testimonials Slider For WordPress Tiva Timetable For WordPress Tmexco – Digital Marketplace WooCommerce Theme TMfeed – WordPress Embeddable Post Widgets For Elementor TMusers – bbPress Forum Member Directory For Elementor TNC FlipBook – PDF viewer for WordPress Tocer – table of contents maker WordPress plugin (formerly Fixed Toc)