Friday, June 12, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

জলঙ্গীতে এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনে গুলি! প্রাণ গেল ২ জনের

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, জলঙ্গী : নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধী আন্দোলন করতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গেল ২ জনের। গোটা দেশজুড়ে এনআরসি ও সিএএ নিয়ে আন্দোলন চলছে। ডোমকল মহকুমার জলঙ্গী ব্লকের সাহেবনগর এলাকার কিছু বাসিন্দা বিগত প্রায় দশদিন ধরে এনআরসির প্রতিবাদে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজ আন্দোলনকারীরা ধর্মঘটের ডাক দেয় এবং রাস্তা অবরোধ করে। সকালে পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর কিছু দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা শুরু করে। বেশ কয়েকটি গুলি ছোঁড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আনারুল বিশ্বাস ও মকবুল শেখ নামের ২ জন ব্যক্তির। আনারুলের ছেলে এলাকার টিএমসি নেতা তহিরুউদ্দিন মন্ডলের বিরুদ্ধে অভিযোগের তির ছুঁড়ে দিয়েছেন। তিনি জানান আন্দোলন চলছিল মসজিদের পাশে সাহেবনগর এলাকায়। ঠিক সেই সময় তহিরুদ্দিন হাতে আগ্নেয়াস্ত্র সহ ৮-১০ টি গাড়ি নিয়ে সেখানে এসে উপস্থিত হয় এবং অশান্তির সৃষ্টি করে। তাঁরা আন্দোলন করতে দেবেনা, এই রকম কথা বলে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে।

সেই গুলিতে আহত হন আনারুল শেখ, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মকবুল শেখ নামক একটি যুবকও সেই গুলিতে ঘটনাস্থলেই মারা যায়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। ভয়াবহ এই কাণ্ডে শোকের ছায়া এবং আতঙ্কের সৃষ্টি হয় জলঙ্গি সাহেবনগর এলাকায়। অপরদিকে এই গুলিকাণ্ড ঘিরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলেও দাবি করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন আছে বিশাল পুলিশবাহিনী।

এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন অধীর চৌধুরী। দেখুন কি বললেন তিনি

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Partdo - Auto Parts and Tools Shop WooCommerce Theme Particles Backgrounds Addon for WPBakery Page Builder Partiso Political Party & Candidate Elementor Template Kit Partiso | Political WordPress Theme for Party & Candidate Partiwi – Barbershop Elementor Template Kit PartyMaker | Event Planner & Wedding Agency WP Passage – Responsive Retina Multi-Purpose Theme Passion Blogger - A Responsive WordPress Theme Passion – Handmade & Craft WooCommerce WordPress Theme Password Manager Jetpack CRX Addon