Wednesday, February 11, 2026
Latest Newsদেশফিচার নিউজ

প্রয়াত স্বামী অগ্নিবেশ, আরএসএস-এর ঘোর বিরোধী ছিলেন তিনি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রয়াত সমাজকর্মী স্বামী অগ্নিবেশ। হরিয়ানার প্রাক্তন বিধায়ক স্বামী অগ্নিবশের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন এবং গুরুতর অসুস্থ ছিলেন। আজ দিল্লির লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেস ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্বামী অগ্নিবেশ আর্য সভা নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন, যা ১৯৭০ সালে আর্য সমাজের নীতিগুলির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ধর্মের মধ্যে সংলাপের পক্ষেও ছিলেন। হরিয়ানার শিক্ষামন্ত্রীর পদে বসেন তিনি।

২০১১ সালে জন লোকপাল বিল বাস্তবায়নের জন্য আন্না হাজারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন সহ বেশ কয়েকটি সামাজিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। গুরুত্বপূর্ণ বিষয় হল একজন হিন্দু স্বামীজি হয়েও তিনি আরএসএস-এর ঘোর বিরোধী ছিলেন।

 

Leave a Reply

error: Content is protected !!