Tuesday, June 2, 2026
Latest Newsদেশফিচার নিউজ

আজ এলাহাবাদ হাইকোর্টে ডাঃ কাফিল খানের শুনানি, প্রার্থনার আবেদন পরিবারের

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, গোরক্ষপুর : জেলে বসে মুক্তির অপেক্ষা করছেন মানবতাবাদী ডাঃ কাফিল খান। সিএএ বিরোধী আন্দোলন থেকে যোগী সরকারের বিরুদ্ধে মুখ খোলায় তাঁর বিরুদ্ধে এনএসএ চাপিয়েছে প্রশাসন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কাফিল খানের মুক্তির দাবিতে সরব গোটা দেশ। পথে নেমে আন্দোলন থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় কাফিল খানের মুক্তির দাবি। কিন্তু মুক্তি কিছুতেই মিলছে না।

গত ১৭ জুলাই শুনানি পিছিয়ে ২২ জুলাই শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছিল এলাহাবাদ হাইকোর্ট। সেদিনও নতুন তারিখ ঘোষণা করে দেওয়া হয়। আজ আবারও শুনানি হবে। এহেন পরিস্থিতিতে দেশজুড়ে চলছে তীব্র আন্দোলন। সোশ্যাল সাইটে ট্রেন্ড করছে #FreeDrKafeelKhan। এদিকে কাফিলের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে কাফিলের মুক্তির জন্য প্রার্থনার আবেদন করা হয়েছে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop WordPress Multilingual String Translation Addon WordPress Multilingual Translation Analytics Add-On WordPress Multilingual Translation Management Addon WordPress Multilingual WooCommerce Gateways Country Limiter Add-On WordPress Multilingual Yoast SEO Addon WordPress Multisite Content Copier/Updater WordPress MultiSite Taxonomy Sync WordPress NFT Creator WordPress Notificator: SMS, WhatsApp, and Pushbullet notifications WordPress Password Maintenance