Tuesday, March 3, 2026
Latest Newsদেশফিচার নিউজ

করোনা মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ ট্রাম্প! ‘বন্ধু’র পরাজয়ের আভাস মিলতেই ডিগবাজি নাড্ডার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! নির্বাচনে ট্রাম্পের পরাজয় নিশ্চিত হতেই পুরোপুরি ডিগবাজি খেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিহারের এক জনসভায় স্পষ্ট বলে দিলেন, ‘ট্রাম্প করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছেন।’

বৃহস্পতিবার জনসভা থেকে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুমিকার প্রশংসা করতে গিয়ে কার্যত ট্রাম্পের ব্যর্থতার তত্ত্বে শিলমোহর দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নাড্ডার ইঙ্গিত, মহামারী মোকাবিলায় এই ব্যর্থতাই ট্রাম্পের পরাজয়ের কারণ।

উল্লেখ্য, গোটা বিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। মার্কিন মুলুকের প্রায় ৯৫ লক্ষ মানুষ এই ভাইরাসের কবলে। আমেরিকার পরই করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দু’নম্বরে ভারত।

 

Leave a Reply

error: Content is protected !!