Sunday, October 4, 2026
Latest Newsখেলাফিচার নিউজ

প্রয়াত প্রথম শ্রেণির প্রাক্তন ক্রিকেটার বসন্ত রাইজি, বয়স হয়েছিল ‛১০০’

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : ইহলোকের মায়া কাটিয়ে চিরবিদায় নিলেন বসন্ত রাইজি। এদিন সকালে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনিই ছিলেন দেশের বয়স্কতম জীবিত ক্রিকেটার। তবে শনিবার তাঁর পথ চলা শেষ হল। গত জানুয়ারিতেই ১০০-তে পা দিয়েছিলেন প্রথম শ্রেণির প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বসন্ত রাইজি।

ভারতীয় ক্রিকেটের পত্তন দেখেছেন নিজের চোখে। দক্ষিণ মুম্বইয়ের জিমখানার মাঠে প্রথমবার ভারত যখন টেস্ট খেলতে নামে, তখন রাইজির বয়স ১৩। ১৯৩৯ সালে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার (CCI) হয়ে অভিষেক ঘটে। তবে প্রথম ইনিংসটা একেবারেই স্মরণীয় নয়। শূন্য রানেই আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে করেছিলেন এক রান।

১৯৪০-এর দশকে মোট ন’টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন তিনি। করেছিলেন মোট ২৭৭ রান। যার মধ্যে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস। মুম্বই ও বরোদার জন্য খেলেছেন তিনি। লালা অমরনাথ, বিজয় মারচেন্ট, সিকে নায়ডু, বিজয় হাজারের মতো কিংবদন্তিদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করার মতো সৌভাগ্য হয়েছিল তাঁর।

গত জানুয়ারিতে বিশ্ব ক্রিকেটের দুই কিংবদন্তি শচীন তেণ্ডুলকর ও স্টিভ ওয়া রাইজির জন্মদিন পালন করে ভিডিও পোস্ট করেছিলেন। দুই তারকাকে পাশে নিয়ে ‘১০০’ লেখা কেক কেটেছিলেন রাইজি। তবে শনিবার বার্ধক্যজনিত কারণেই প্রয়াত হলেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট মহল।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Synauw Online Course Education Elementor Template Kit Syner – Creative Agency Elementor Template Kit Syngenic – Solar & Renewable Energy Elementor Template Kit SYNO Before After Image Comparison Plugin SYNO WooCommerce Product Carousel SYNTRA – SEO & Digital Marketing Agency Template Kit Syra – Minimal Showcase Portfolio WordPress Theme Syramik - Ceramic & Pottery Store WooCommerce Elementor Pro Template Kit Syron | Personal Blog & Magazine WordPress Theme System Email Pro Jetpack CRX Addon