Saturday, October 3, 2026
Latest Newsদেশফিচার নিউজ

করোনার বাড়বাড়ন্তের পরেও কানোয়ার যাত্রায় অনুমতি কেন? মোদী-যোগী সরকারকে ধমক সুপ্রিমকোর্টের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনা অতিমারীর কথা মাথায় রেথে এবছরের কানোয়ার যাত্রা বাতিল করেছে উত্তরাখণ্ড সরকার। কিন্তু উত্তরপ্রদেশ সরকার কানোয়ার যাত্রা স্থগিত রাখেনি। কোভিড বিধি মেনে কানোয়ার যাত্রার অনুমতি দিয়েছে যোগী প্রশাসন। আর এরপরই বুধবার সুপ্রিম কোর্ট নোটিস পাঠাল উত্তরপ্রদেশ সরকারকে। নোটিস পাঠানো হয়েছে কেন্দ্র ও উত্তরাখণ্ড সরকারকেও। শুনানি শুক্রবার।

তাদের নোটিসে শীর্ষ আদালত জানিয়েছে, দেশের প্রধানমন্ত্রী ও চিকিৎসক-বিশেষজ্ঞরা বারবার বড় জমায়েত থেকে দূরে থাকা ও সামাজিক দূরত্ব বজায় রাখার আরজি জানাচ্ছেন। ঠিক তখনই এমন এক ধর্মীয় আচার-অনুষ্ঠানকে সম্মতি দিচ্ছে যোগী সরকার। এই ধরনের সিদ্ধান্ত সাধারণ নাগরিকদের বিভ্রান্তিতে ফেলে দেবে।

শীর্ষ আদালতের আরএফ নরিম্যান ও বিআর গাভাইয়ের বেঞ্চ জানিয়েছে, ‘‘এব্যাপারে সংশ্লিষ্ট সরকারের মতামত জানতে চাই আমরা। ভারতের নাগরিকরা এতে বিভ্রান্ত হবেন। তাঁরা বুঝতেই পারছেন না কী হচ্ছে। এমন একটা সময়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যখন তৃতীয় ঢেউয়ের আশঙ্কা প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, এই পরিস্থিতিতে কোনও রকম আপস করা চলবে না।’’

কিন্তু সেই পথে না হেঁটে কানোয়ার যাত্রার অনুমতি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন, যেন কোভিড বিধি মেনে ওই যাত্রা অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করতে। এর আগে কোভিড বিধি না মেনে কুম্ভমেলায় বিপুল পুণ্যার্থী সমাগম নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল। এবার বিতর্ক ঘনাল কানোয়ার যাত্রা নিয়েও।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Salient | Creative Multipurpose & WooCommerce Theme Salient | Creative Multipurpose & WooCommerce Theme Salmon — Restaurant WordPress Theme Salvation – Church & Religion WP Theme Sam Bailey – Personal CV/Resume WordPress Theme Samantha – Personal Trainer & Fitness WordPress Theme Samral – Electronic WooCommerce Theme Samui – Gutenberg WordPress Theme for Blog and Magazine Sanat – Industry Elementor Template Kit Sandbox – Modern & Multipurpose WordPress Theme