Thursday, October 1, 2026
Latest Newsদেশফিচার নিউজ

৫০ হাজার কোটি দানের খবর ভুয়ো! করোনা মোকাবিলায় ১১২৫ কোটি টাকা দিচ্ছেন আজিম প্রেমজি

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন উইপ্রো চেয়ারম্যান আজিম হাশিম প্রেমজি। উইপ্রো লিমিটেড, উইপ্রো এন্টারপ্রাইজ লিমিটেড ও আমিজ প্রেমজি ফাউন্ডেশন এই তিন সংস্থা একসঙ্গে মিলে ১ হাজার ১২৫ কোটি টাকা দান করার আশ্বাস দিয়েছে।

১ হাজার ১২৫ কোটি টাকার মধ্যে উইপ্রো লিমিটেড দেবে ১০০ কোটি টাকা। উইপ্রো এন্টারপ্রাইজ লিমিটেড দেবে ২৫ কোটি টাকা। বাকি ১ হাজার কোটি টাকা দেবে আজিম প্রেমজি ফাউন্ডেশন। সংস্থার তরফে জানানো হয়েছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ও বিশ্বমানবতা প্রচারের খাতেই এই টাকা খরচ করা হচ্ছে।

সংস্থার তরফে একটি বিবৃতিতে আরও জানানো হয়েছে, ওই টাকা করোনা আক্রান্তদের চিকিৎসা, চিকিৎসা সরঞ্জাম কেনা ও পরিষেবার জন্য খরচ করা হবে। সংশ্লিষ্ট সরকারি সংস্থা এর দেখভাল করবে। গোটা বিষয়টির বাস্তব রূপায়ণে সাহায্য করবে আজিম প্রেমজি ফাউন্ডেশনের ১ হাজার ৬০০ কর্মীর একটি দলও।

উল্লেখ্য, এর আগে সোশ্যাল মিডিয়া ও কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল, আজিম হাশিম প্রেমজি করোনা ভাইরাসের সাথে লড়াইতে ৫০ হাজার কোটি টাকা আর্থিক সাহায্য করেছেন। কিছু মেইনস্ট্রিম মিডিয়া পর্যন্ত এ খবরকে সত্য মনে করে প্রকাশিত করেছিল। এবিষয়ে তাঁর সংস্থাকে জিজ্ঞাসা করা হলে, তাঁরা সাফ জানিয়ে দেন যে, এরকম কোনো কিছু ঘটেনি।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Graph Paper Press Sell Media Mailchimp Graph Paper Press Sell Media Manual Purchases Graph Paper Press Sell Media Model Release Graph Paper Press Sell Media Reprints Graph Paper Press Sell Media S3 Graph Paper Press Sell Media Stripe Graph Paper Press Sell Media Watermark Graphina – Forminator (Add-on) Graphina Pro - Elementor Dynamic Charts, Graphs, & Datatables Graptor – Technology & IT Solutions WordPress Theme