Sunday, October 4, 2026
Latest Newsদেশফিচার নিউজ

মন্দিরে জল খেতে ঢোকায় মুসলিম কিশোরকে বেধড়ক মার, অভিযুক্তের পাশে বিজেপি নেতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জল খেতে মন্দিরে ঢুকে পড়া এক মুসলিম কিশোরকে বেধড়ক পিটিয়েছিল সে। এমনকি তার ভিডিও করিয়েছিল। গ্রেফতারও হয়েছিল। কিন্তু গত কাল জামিন পেয়ে গিয়েছে সেই শৃঙ্গীনারায়ণ যাদব। এর পরে এই লোকটিরই সমর্থনে হ্যাশট্যাগ দেখা গিয়েছে ট্যুইটারে।

ওই অভিযুক্তকে সমর্থন করেছেন হরিয়ানা বিজেপির আইটি সেলের প্রধান অরুণ যাদব। এমনকি পুণের ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি নেতা গজেন্দ্র চৌহানও একটি ট্যুইট করেছিলেন। পরে অবশ্য সেই ট্যুইট আর পাওয়া যায়নি।

মন্দির কর্তৃপক্ষের একাংশ যদিও সে দিনই শৃঙ্গীর পাশে দাঁড়িয়েছিলেন। আর গত কাল সে জামিন পাওয়ার পরে দেখা যায়, সন্ধে সাড়ে ৬টা নাগাদ ভারতে ট্যুইটার ট্রেন্ডিংয়ে এক নম্বরে উঠে এসেছে ‘আই স্ট্যান্ড উইথ শৃঙ্গী যাদব’ হ্যাশট্যাগ।

প্রায় ৭৩ হাজার ট্যুইট হয়েছে এই হ্যাশট্যাগে। হরিয়ানা বিজেপির আইটি সেলের প্রধান অরুণ যাদবের ট্যুইট, ‘‘সিংহের মতো হিন্দুর গর্জন। শৃঙ্গী যাদবের পাশে আছি।’’ পরে সংবাদমাধ্যমকেও খোলাখুলি অরুণ জানিয়ে দেন, হ্যাশট্যাগ চালু করে শৃঙ্গীকে সমর্থন করছেন ‘তাঁরা’।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop PressMart – Modern Elementor WooCommerce WordPress Theme PRESSO – Modern Magazine / Newspaper / Viral Theme Prestashop Presta Speed – database / webp / image site optiomization Presto Player Pro - Ultimate Video Player WordPress Plugin Preston | Fruit Company & Organic Farming WordPress Theme Pretty Links Pro Preview Submission in Gravity Forms Price Matrix for WooCommerce Pricepep – WooCommerce Dynamic Pricing, Discounts & Fees Prices By User Role for WooCommerce