Friday, October 2, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

উত্তপ্ত দেগঙ্গা! আব্বাস সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, হামলার অভিযোগ আইএসএফের

দেগঙ্গা, ০৬ অক্টোবর: উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় মাদ্রাসার উদ্বোধন করতে গিয়ে তৃণমূলের হামলার মুখে পড়লেন আব্বাস সিদ্দিকী। বুধবার দেগঙ্গার দক্ষিণ বরুণী গ্রামে ঢুকলে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল সমর্থকরা। আইএসএফের দাবি, তৃণমূল হামলা চালিয়েছে আব্বাসের গাড়ির ওপরে। তৃণমূলের পালটা দাবি, হামলা চালিয়েছে আব্বাসের সমর্থকরাই।

স্থানীয় এক তৃণমূল সমর্থক জানিয়েছেন, আব্বাস সিদ্দিকি বেআইনিভাবে গ্রামে মাদ্রাসা বানাচ্ছেন। আমরা তাঁর কাছে জবাব চেয়েছিলাম। তিনি কোনও উত্তর দিতে পারেননি। উলটে এক গ্রামবাসীর পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যান। এর পর আইএসএফের সমর্থকরা তৃণমূল সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। পালটা হামলার অভিযোগ করেছে আইএসএফও।

গ্রামবাসীদের অভিযোগ, ওই এলাকায় মেয়েদের একটি মাদ্রাসা রয়েছে। তার পাশে ছেলেদের মাদ্রাসা হলে ‘দুর্ঘটনা হবে’। আইএসএফ সমর্থকদের পালটা দাবি, আব্বাস সিদ্দিকীকে বাধা দিতেই অযৌক্তিক অভিযোগ তুলছে তৃণমূল সমর্থকরা। খবর পেয়ে গ্রামে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ। তারাই পরিস্থিতি শান্ত করে।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Apex Notification Bar – Responsive Notification Bar Plugin for WordPress API Connector Jetpack CRX Addon Apicona – Health & Medical WordPress Theme Apollo – Sticky Full Width HTML5 Audio Player for WPBakery Page Builder Aports – Single Property WordPress Theme App Landing WordPress Theme Appro App Portal – foxartstudios | CodeCanyon Appa – Mobile App & Startup Elementor Template Kit Apparatus | A Multi-Purpose One-Page Portfolio and App Landing Theme Appark – App Landing Page WordPress Theme