Saturday, October 3, 2026
Latest Newsদেশফিচার নিউজ

ফের যোগীরাজ্য, গরু চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে বেধড়ক পিটিয়ে গুলি করে খুন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পিটিয়ে মারার ঘটনায় দেশের শীর্ষে রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। ফের গরু চোর সন্দেহে প্রথমে বেধড়ক পেটানোর পর গুলি করে খুন করা হল এক মানসিক ভারসাম্যহীনকে। ঘটনাটি ঘটেছে মেইনপুরি জেলার ওচা পুলিশ স্টেশনের অন্তর্গত নাগলা সাওয়াজ গ্রামে। মৃত যুবকের নাম সানি যাদব। তিনি ফিরোজাবাদ জেলার খেরিয়া গ্রামের বাসিন্দা। দু’দিন আগেই মেইনপুরি জেলায় এসেছিলেন বলে খবর।

গরু চোর সন্দেহে পিটিয়ে খুন! দেশের একাধিক রাজ্যে গত কয়েকবছরে এই ধরনের একাধিক ঘটনা সামনে এসেছে। উত্তরপ্রদেশেও এর আগে বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে। এবারও কেবল সন্দেহের বশেই প্রাণ হারাতে হল সানি নামে ওই যুবককে। জানা গিয়েছে, ঘটনার দিন অর্থাৎ বুধবার ভোরে একটি মাঠের মধ্যে ওই যুবককে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখেন কয়েকজন গ্রামবাসী। তখনই তাদের সন্দেহ হয়, ওই যুবক গরু চুরি করতে এসেছে। এরপরই সানিকে বেধড়ক মারধর করা হয়। এরপর প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে যান ওই যুবক। কিন্তু গ্রামবাসীদের মধ্যে কেউ তাঁকে পিছন থেকে গুলি করে। মাটিতে লুটিয়ে পড়েন সানি। তলপেটে গুলি লাগায় ঘটনাস্থলেই মারা যান তিনি। এদিকে, অভিযুক্তরাও ঘটনাস্থল ছেড়ে পালায়।

 

খুনের ঘটনার কথা জানতে পেরেই ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশ বাহিনী। ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “খুনের ঘটনার কথা জানতে পেরেই ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতের বাবার অভিযোগের পরই খুনের মামলা রুজু করা হয়েছে। আপাতত অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। দ্রুতই প্রত্যেককে গ্রেপ্তার করা হবে।” এদিকে, এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অনেকেই এই ঘটনার সমালোচনাও করেছেন।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Christmas Rain – WordPress Plugin Chromium – Auto Parts Shop WordPress WooCommerce Theme ChurchWP – A Contemporary WordPress Theme for Churches Chyro – Chiropractic & Physiotherapy Elementor Template Kit Ciao – Minimalist Elementor WooCommerce Theme Cicool – Page, Form, Rest API and CRUD Generator Cide – Elementor High Tech Stores Cindy – Accessible Local Government WordPress Theme Cinomy – Movie TV & Streaming Services Elementor Template Kit Circle Menu For Elementor