Saturday, August 15, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

অর্জুন-গড়ে জয়ী রাজ, শপথ নিয়েই ২৫০ বেডের কোভিড হাসপাতাল বানানোর উদ্যোগ বারাকপুরে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ব্যারাকপুর বিধানসভায় ভোট প্রচারে গিয়ে এলাকার মানুষের পাশে থাকের প্রতিশ্রুতি দিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। শপথ নেওয়ার পরই কাজ শুরু করলেন নতুন উদ্যোমে। রাজ্য জুড়ে করোনা সংক্রমণের লাগামছাড়া বৃদ্ধিতে হাসপাতালে বেডের অভাব দেখা দিয়েছে। তাই ব্যারাকপুরে একটি ২০০ বেডের কোভিড হাসপাতাল তৈরির উদ্যোগ নিলেন রাজ চক্রবর্তী। টিটাগড়ের একটি বন্ধ হয়ে যাওয়া হাসপাতাল পরিদর্শনে যান বারাকপুরের বিধায়ক রাজ।

বারাকপুরের দিশা আই হাসপাতালের বিপরীতে ঘুসিপাড়া এলাকা পরিদর্শনে যাবেন তিনি। সেখানে একটি হাসপাতাল বহু বছর ধরে বন্ধ পড়ে আছে। সেটারই পরিকাঠামো খতিয়ে দেখছেন তিনি। রাজ চক্রবর্তীর সঙ্গে ছিলেন ডিএম, সিপি, এসডিও, সিএমওএইচ ও অনান্য প্রশাসনিক আধিকারিকরা।

রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় ১০৮ বারাকপুর বিধানসভা কেন্দ্র এবং সংলগ্ন অঞ্চলের কোভিড আক্রান্ত মানুষদের পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ২০০ থেকে ২৫০ বেডের কোভিড হাসপাতাল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মিটিংয়ের পর আমরা একটি যথার্থ সিদ্ধান্তে পৌঁছেছি যে খুব শীঘ্রই মানুষকে বিনা মূল্যে আমরা এই পরিষেবা দিতে সক্ষম হবো।’

প্রসঙ্গত, শপথ গ্রহণের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কোভিড পরিস্থিতি মোকাবিলা করাই তাঁর প্রধান লক্ষ্য। রাজ্য গত ২৪ ঘণ্টায় ১২৭ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। যা দৈনিক মৃত্যুুর নিরিখে সর্বোচ্চ। করোনা সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৪৩৬ জন।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop GeoDirectory Custom Google Maps GeoDirectory Custom Post Types GeoDirectory Dashboard GeoDirectory Embeddable Ratings Badge GeoDirectory Events GeoDirectory Framework GeoDirectory Franchise Manager GeoDirectory List Manager GeoDirectory Location Manager GeoDirectory Marker Cluster