Tuesday, September 29, 2026
Latest Newsদেশফিচার নিউজ

বিহারের মসনদে কে? বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, দেশজুড়ে টানটান উত্তেজনা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। অর্থাৎ আজ জানা যাবে আগামী ৫ বছরের জন্য পটনার কুর্সি কার দখলে আসতে চলেছে। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দেওয়া হলেও এনডিএ জোটের তুলনায় আরজেডি, কংগ্রেস, বামেদের ‘মহাগঠবন্ধন’ (মহাজোট)–কে একটু এগিয়ে রাখা হয়েছে।

সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঘোষিত হতে থাকবে ফলাফল। বিহারের ৩৮ জেলায়, ৫৫টি গনণা কেন্দ্রে মোট ২৪৩ আসনের গণনা হওয়ার কথা। গণনা কেন্দ্রগুলিতে ব্যাপক কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রয়েছে রাজ্য পুলিশের বিশেষ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

বিহার জুড়ে মোট ৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করে রাখা আছে। সিসিটিভি ক্যামেরায় চলছে সারাক্ষণ নজরদারি। গণনা কেন্দ্রে মাস্ক পড়ে ঢোকা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া গণনা কেন্দ্রের প্রায় ১০ মিটার এলাকার মধ্যে কোনও ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop SimpleMag – Magazine theme for creative stuff Simpley – Isotope Gallery WordPress plugin Simplio – Creative Portfolio WordPress Theme Sinco – Data Science WordPress Theme Sinema – Film Maker & Movie Studio Elementor Template Kit Single Product Checkout For WooCommerce Sipu – Creative Portfolio Elementor Template Kit SiteCrest | Web Hosting WordPress & WHMCS Theme SiteWarden - Web Hosting Elementor Template Kit Sixten - Minimalist Portfolio WordPress Theme