Friday, June 5, 2026
Latest Newsদেশফিচার নিউজ

বিজেপিকে কোনওমতেই সমর্থন নয়, সমালোচকদের জবাব দিয়ে কড়া সিদ্ধান্ত জানালেন আসাদউদ্দিন ওয়েসী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে প্রথম খাতা খুলল আসাদউদ্দিন ওয়েসীর মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন (মিম)। খাতা খুলেই শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ টি আসনে জয়ী হয়েছে মিম।

মাত্র এক বছর হয়ে বিহারে দল জমিয়ে বসেছেন আসাদউদ্দিন ওয়েসী। তারমধ্যেই যে এতো জনসমর্থন পাবেন আশা করেননি। রাত ৯টা পর্যন্ত প্রকাশিত ফলাফলে বিহারে ৫টি আসনে জয়ী হয়েছেন এআউএআইএমের প্রার্থীরা। তারপরেই সাংবাদিক বৈঠক করে ওয়েসী বিহারের ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে সমালোচকদের কড়া জবাব দিয়ে বলেছেন, যাঁরা বিজেপির ভোট ভাঙানোর হাতিয়ার বলে আক্রমণ করেছিলেন তাঁরা এবার জবাব পাবেন।

বিহারে বিধানসভা ভোটে ভাল ফল করেছে আসাদউদ্দিন ওয়েসীর দল। ৫টি কেন্দ্রে জয় পেয়েছেন এআইএমআইএমের প্রার্থীরা। আমুর, কোচাধামন, জোকিহাট, বাসাই, বাহাদুরগঞ্জ এই পাঁচ কেন্দ্রে জয়ী হয়েছেন ওয়েসীর দলের প্রার্থীরা। আখতারুল ইমান, মুহম্মদ ইজহার আসফি, শহনওয়াজ আলম, সইদ রুকনুউদ্দিন এবং আজহার নয়ামি জয়ী হয়েছেন।

ভোটের ফলাফল প্রকাশের আগে ওয়েসীদের আক্রমণ করে অভিযোগ করা হয়েছিল বিজেপি ভোট ভাঙাতে ওয়েসীকে ব্যবহার করেছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী অভিযোগ করেছিলেন ওয়েসীকে নিয়ে। তার প্রেক্ষিতেই কড়া জবাব দিয়েছেন তিনি। তিনি পাল্টা আক্রমণ করে বলেছেন তাঁর দল কোনও ভাবেই বিজেপিকে সমর্থন করেনি। করবেও না। এবা যোগ্য জবাব পাবেন সমালোচকরা।

এদিকে এনডিএ এবং মহাজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিহারে। একক বৃহত্তম দলের দৌড়ে পিছিয়ে পড়েছে বিজেপি। কড়া টক্কর দিচ্ছে আরজেডি। গণনায় কারচুপি হচ্ছে অভিযোগ করে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস এবং আরজেডির নেতারা।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Mega Posts Display for WPBakery Mega Products WooCommerce WordPress Plugin Mega Project – Construction WordPress Mega WooCommerce Addons for Elementor Mega WordPress ‘All-My-Items’ Bundle by CodeRevolution MegaBux – Construction WordPress Theme MegaFM – Radio Station & Podcaster Elementor Template Kit MegaShop – Prestashop Theme MegaShop – WooCommerce MultiPurpose Theme For Electronics, Marketplaces Megazine – Responsive WordPress Theme