Wednesday, September 30, 2026
Latest Newsদেশফিচার নিউজ

উত্তরপ্রদেশে হুমকি দিয়ে তরুণীকে গণধর্ষণ, প্রয়াগরাজ থেকে গ্রেফতার বিজেপি নেতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরসের ঘটনা নিয়ে এখনও উত্তাল গোটা দেশ। এরই মাঝে একের পর এক গণধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। ফের উত্তরপ্রদেশেরই প্রয়াগরাজ থেকে একটি ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে। এই গণধর্ষণের কাণ্ডে গ্রেফতার করা হয়েছে এক বিজেপি নেতাকেই।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি শ্যাম প্রকাশ দ্বিবেদীকে গ্রেফতার করা হয়েছে গণধর্ষণকাণ্ডে। এছাড়াও আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, দিন পনেরো আগে স্নাতকস্তরের এক ছাত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে শ্যাম প্রকাশ দ্বিবেদী ও অনীল দ্বিবেদী তাঁকে গণধর্ষণ করে।

পুলিশের কাছে নির্যাতিতা অভিযোগ জানিয়েছে, অভিযুক্তরা তাকে একটি হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। নির্যাতিতার আরও দাবি, গত মার্চ মাসে ওই দুই অভিযুক্ত জোরপূর্বক তার ঘরে আটকে রেখেও ধর্ষণ করেছিল। নিগৃহীতার অভিযোগ, পুলিশে অভিযোগ জানালে অভিযুক্তরা তাঁর পরিবারের ক্ষতি করবে বলেছিল। সেই ভয়েই এতদিন পুলিশের কাছে যাননি তিনি।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop User Role Editor Pro User Signup for Arforms Usernoise Pro Modal Feedback & Contact form UserPro – Community and User Profile WordPress Plugin UserPro DashBoard UserPro Livechat UserPro | Media Manager Add-on UserPro | Private Messages Add-on UserPro | Social Wall Add-on UserPro | Tags Add-on