Thursday, May 28, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

বিজেপির ভোট কাটাই লক্ষ্য, বঙ্গ নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট করে প্রার্থী দিতে চায় আরজেডি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: লালুপ্রসাদ যাদব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। কয়েকদিন আগেই তাঁর স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগপ্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর রাষ্ট্রীয় জনতা দল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রার্থী দিতে চায়। তার জন্য তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলবে লালুর দল বলে খবর মিলেছে। এমনকী তাঁরা কংগ্রেসের সঙ্গে কথা বলতে চায়। শুধু এই রাজ্যেই নয়, অসম বিধানসভা নির্বাচনেও প্রার্থী দিতে চায় আরজেডি। এই রাজ্যের ক্ষেত্রে ৮টি আসন এবং অসমের জন্য ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়।

সূত্রের খবর, আরজেডি এখানে বিজেপির ভোট কাটতে চায়। তাই এই রাজ্যের তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিতে চাইছে আরজেডি। লালুর দলের শীর্ষ নেতারা সিদ্ধান্ত নিয়েছে বিজেপির ভোট কাটতেই তারা প্রার্থী দেবে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভাল সম্পর্ক আরজেডি’‌র। যদি কোনও কেন্দ্রে প্রার্থী দিতে না পারে আরজেডি তাহলে সেখানের ধর্মনিরপেক্ষ প্রার্থীকে সমর্থন করবে তারা। আসলে বিজেপিকে এই রাজ্যে ঠেকাতেই এই কৌশল নিয়েছে লালুপ্রসাদ যাদবের দল।

নামপ্রকাশে অনিচ্ছুক এক আরজেডি’‌র নেতা বলেন, ‘‌আমাদের প্রথম পছন্দ তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করা এবং বিজেপিকে হারানো। তারপর অসমে বিজেপিকে পরাস্ত করা।’‌ এদিকে আরজেডি’‌র প্রধান সাধারণ সম্পাদক আবদুল বারি সিদ্দিকি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্যাম রজকের নেতৃত্বাধীন প্রতিনিধিদল আসছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। ৩০ জানুয়ারি থেকে তাঁরা ২ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন তাঁরা কলকাতায়।

এই বিষয়ে আরজেডি’‌র সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্যাম রজক বলেন, ‘‌আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করব। আসন বন্টন নিয়েও তাঁদের সঙ্গে কথা বলব।’‌ পশ্চিমবঙ্গে যে বিহারী ভোট রয়েছে তা তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দিতেই এই পদক্ষেপ বলে জানাচ্ছেন আরজেডি’‌র এক শীর্ষ নেতা। কয়েক সপ্তাহ পর বিহার বিধানসভার প্রধান বিরোধী দলনেতা তেজস্বী যাদব কলকাতায় আসবেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করতে।

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Listivo – Classified Ads & Directory Listygo – Directory & Listing WordPress Theme Litl’ Pal – Animal Shelter & Charity WordPress Theme Litmus – Creative MultiPurpose WordPress Theme Live Chat Complete Live Chat Experience Live Chat Pro Live Chat Unlimited Live Deals for WooCommerce Live Preview Switch Bar for WordPress