Thursday, June 4, 2026
দেশফিচার নিউজ

বোরখা কেন? প্রথম স্থানাধিকারী স্নাতক ছাত্রীকে নামিয়ে দেওয়া হল সমাবর্তনের মঞ্চ থেকে

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‘ড্রেস কোড’ মেনে পোশাক পরেননি রাঁচির মারওয়াড়ি কলেজের প্রথম স্থানাধিকারী স্নাতক ছাত্রী নিশাত ফতিমা। ধর্মীয় ও পারিবারিক রীতি অনুযায়ী, পোশাকের উপরে বোরখা পরে ছিলেন তিনি। যেমন সব সময়ে পরেন, তেমনই সমাবর্তনের মঞ্চেও পরে এসেছিলেন। স্বর্ণপদক পাওয়ার কথা ছিল এদিনের সমাবর্তন অনুষ্ঠানে। কিন্তু নাম ঘোষণার পরে তিনি পুরস্কার নিতে মঞ্চে উঠতে গেলেই জানানো হল, এই পুরস্কার পাবেন না তিনি।

কর্তৃপক্ষের দাবি, সমাবর্তনে প্রত্যেককে ‘ড্রেস কোড’ মেনে পোশাক পরে আসতে হবে, এ কথা আগেই জানানো হয়েছিল।ওই ছাত্রীটি সেই ড্রেস কোড না মেনে আসায়, তাঁকে ডিগ্রির শংসাপত্র দেওয়া হয়নি। নিয়মানুযায়ী ছেলেদের জন্য কুর্তা-পাঞ্জাবি এবং মেয়েদের জন্য সালোয়ার স্যুট বা শাড়ি পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছিল আগে থেকে। নিশাত সেই নিয়ম না মানায় তাঁকে মঞ্চে তুলে ডিগ্রি দেওয়া হয়নি। নিশাত যখন মঞ্চে ওঠেন, তাঁকে নামিয়ে দেওয়া হয়।

নিশাতের বাবা মহম্মদ একরামুল বলছেন, “আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী যে কোনও জনবহুল এলাকায় যেতে হলে মেয়েদের বোরখা পরতে হয়। এটা নিয়ম। এর সঙ্গে ড্রেস কোড না মানার কোনও সম্পর্ক নেই।” নিশাতের দাবি, তিনি সারা বছরই ইসলামের রীতি অনুযায়ী বোরখা পরে কলেজ আসেন। এ দিনও ড্রেস কোড মেনে সালোয়ার স্যুট পরলেও, তার উপরে বোরখা পরেছিলেন। যদিও এসব যুক্তিতে কাজ হয়নি শেষমেশ। মঞ্চে উঠে স্বর্ণপদক ও শংসাপত্র হাতে নেওয়ার স্বপ্ন ভেঙে যায় নিশাতের।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Analytify Pro WooCommerce Add-on Ananke – One Page Parallax WordPress Theme Anant – Creative Elementor Theme Anarkali - Fashion Shop WooCommerce Elementor Theme Anayoga – Yoga Teacher & Studio Elementor Template Kit Ancora | Tattoo Salon & Shop WordPress Theme Andaman – Creative & Business WordPress Theme Andaman – Creative & Business WordPress Theme Anders – Design Portfolio WordPress Theme Andier – Responsive One & Multi Page Portfolio Theme