Monday, September 28, 2026
Latest Newsদেশফিচার নিউজ

নির্দোষ তবলীগ জামাতের সদস্য! থুতু ছেটানোর অভিযোগ খারিজ করল এইমস

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লির নিজামুদ্দিনে তবলীগ জামাতের জমায়েত নিয়ে উত্তাল দেশ। অভিযোগ উঠেছে, দেশের মোট আক্রান্তের সংখ্যার একটা বিপুল অংশের সঙ্গে যোগ রয়েছে এই জমায়েতের। এরই মধ্যে করোনা সন্দেহে রায়পুর এইমসে ভর্তি তবলীগ জামাতের এক সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের গায়ে থুতু ছিটিয়েছেন। ঝামেলা বাধাচ্ছেন হাসপাতালজুড়ে। যদিও রায়পুর এইমসের তরফে সেই সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।

হাসপাতালের সূত্রে বলা হয়েছে, ‛করোনা আক্রান্ত এই তবলীগ জামাত সদস্য কোরবার বাসিন্দা। কোনও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সঙ্গে সে অসভ্য আচরণ করেনি। এমনকি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে। হাসপাতালের সব নিয়ম মেনে চলছে সে।’ অভিযোগের পরপরই তদন্তে নামা ছত্তিশগড়ের বিশেষ মনিটরিং সেলের তদন্তেও দেখা যায় ওই সদস্য নির্দোষ। এইমস হাসপাতাল কর্তৃপক্ষও সেই অভিযোগকে মিথ্যে বলে জানায়।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Factory – Industrial Business WordPress Theme Factory, Industry, Construction Building WordPress Theme – Unibuild Factrie – Manufacturing & Industrial Factory WordPress Theme Facultic – Online Education Courses WordPress Theme Falar – College University Elementor WordPress Theme Falcons – Directory for Lawyers & Law Firms WordPress Theme Falkorn – Personal Blog & Magazine WordPress Theme Fame – Digital Technology/Service WordPress Theme Fana - Fashion Shop WordPress Theme Fancy Heading addon for elementor