Saturday, October 3, 2026
Latest Newsদেশফিচার নিউজ

আরএসএসের সদ্ভাবনা মঞ্চের বৈঠকে হামলা, গণধোলাইয়ে জখম ১০ আরএসএস কর্মী

প্রতীকী ছবি।

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমায় আরএসএস পরিচালিত সদ্ভাবনা মঞ্চের সদস্যদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠল নাগরিক সুরক্ষা মঞ্চের লোকজনের বিরুদ্ধে। জখম হয়েছেন অন্তত ১০ জন। এই ঘটনায় পুলিশ ২০ জনকে গ্রেফতার করেছে।

আরএসএস প্রচারক তাপস রায়ের বক্তব্য, রাাজ্যে জাতি ও জনজাতির মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যেই তাঁরা সদ্ভাবনা মঞ্চ গড়েছেন। কিন্তু কাঞ্চনপুরে রিয়াং শরণার্থী শিবিরকে কেন্দ্র করে অশান্তি পাকাতে চাইছে কিছু স্বার্থান্বেষী। স্থানীয়দের খেপিয়ে তুলে ফায়দা নিতে চাইছে নাগরিক সুরক্ষা মঞ্চ।

তাই পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে গত কাল কাঞ্চনপুর মহকুমায় তিনটি স্থানে বৈঠকের আয়োজন করা হয়েছিল। উত্তর ত্রিপুরা জেলা কার্যবাহ বিজয় রায় জানান, দশদা স্কুলের বৈঠকে প্রায় ৩০-৪০ জন তাঁদের উপরে আক্রমণ করে। এতে উত্তর ত্রিপুরা জেলা সঙ্ঘচালক বিবেকানন্দ ভট্টাচার্য-সহ ১০ জন আহত হন।

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Tinja – Gaming & eSports Elementor WordPress Theme Tipsy – Liquor Store & Wine Shop WordPress Theme Titan | Photography WordPress Tiva Events Calendar For WordPress Tiva Testimonials Slider For WordPress Tiva Timetable For WordPress Tmexco – Digital Marketplace WooCommerce Theme TMfeed – WordPress Embeddable Post Widgets For Elementor TMusers – bbPress Forum Member Directory For Elementor TNC FlipBook – PDF viewer for WordPress