Sunday, July 5, 2026
Latest Newsদেশ

বিদ্যালয়ে আলাদা বসে মিড ডে মিল খাচ্ছে দলিত ছাত্ররা, তীব্র নিন্দা জানালেন মায়াবতী

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপিশাসিত উত্তরপ্রদেশ, যেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একজন ধর্মীয় গুরু। সেই রাজ্যের বিদ্যালয়েও পড়ল জাতপাতের ছায়া? রাজ্যের বালিয়া জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল আলাদা বসে খেতে দেখা গিয়েছে দলিত ছাত্রদের।

এমনই চাঞ্চল্যকর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যারপর শুরু হয়েছে তুমুল শোরগোল। অভিযোগ উঠেছে, উঁচু জাতের ছাত্রদের সঙ্গে বসে খাওয়ার অধিকার নেই দলিত ছাত্রদের। উঁচু জাতের ছাত্ররা মিড ডে মিল খাওয়ার জন্য বাড়ি থেকে নিয়ে আসে থালা – বাসন। কারণ দলিত ছাত্ররা যে থালায় খায়, সেই থালায় খায় না উঁচু জাতের ছাত্ররা।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্কুল পরিদর্শন করেন বালিয়ার জেলাশাসক ভবানী সিংহ খানগারউত। জেলাশাসক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী ট্যুইট করে ঘটনার নিন্দা করে বলেন, এই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। না হলে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Gadden – Garden Landscaper WordPress Theme GadgetFIX – Gadget, Smartphone & Laptop Repair Services Template Kit Gadgetin – Smartphone & Computer Repair Elementor Template Kit Gaea – Environmental WordPress Theme Gags – Image, Meme & Video Sharing WordPress Theme Gaia - Agriculture & Organic Farming Elementor Template Kit Gainlove – Nonprofit Charity WordPress Theme Galatia – Contemporary Agency WordPress Theme Galax – eCommerce Multi-Purpose WordPress Theme Galaxy Funder – WooCommerce Crowdfunding System